শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
ভারতে মৃত্যুর রেকর্ড, ঠাঁই হচ্ছে না শশ্মানেও

ভারতে মৃত্যুর রেকর্ড, ঠাঁই হচ্ছে না শশ্মানেও

ছবিঃ সংগৃহীত
রাজশ্রী কলকাতা।।
করোনা ভাইরাসে বিপর্যস্ত ভারত। দেশটিতে বেড়েই চলছে মৃত্যুর সংখ্যা। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ভারতে ১৭৬১ জনের মৃত্যু হয়েছে। যা এখন পর্যন্ত দেশটিতে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

একই এই সময়ের মধ্যে ২ লাখ ৫৯ হাজার মানুষের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন দেড় কোটিরও বেশি মানুষ।

এদিকে এত মৃত্যুর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে সৎকার ব্যবস্থাপনাও। শ্মশানের ভেতরে অবিরাম পুড়ছে চিতার কাঠ, বাইরে লাশের দীর্ঘ সারি।

মঙ্গলবার (২০ এপ্রিল) এক প্রতিবেদনে এনডিটিভি জানায়, এ নিয়ে দ্বিতীয় দিনের মতো ভারতে দৈনিক দুই লাখের বেশি সংক্রমণ শনাক্ত হলো। করোনাভাইরাস সংক্রমণের দিক দিয়ে বিশ্বে ভারতের অবস্থান এখন দ্বিতীয়।

সংক্রমণের এই ঊর্ধ্বগতি ঠেকাতে আগামী ১ মে থেকে ১৮ বছর হলেই টিকা নেয়া যাবে বলে ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার। ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে মোট উৎপাদনের ৫০ শতাংশ পূর্বনির্ধারিত মূল্যে কেন্দ্রীয় সরকারকে এবং বাকি অংশ রাজ্য সরকার ও বাজারে বিক্রির জন্য দেয়ার নির্দেশ দিয়েছে সরকার।

করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ হচ্ছে মহারাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় ৫৮ হাজার ৯২৪ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে, মারা গেছেন ৩৫১ জন। রাজ্যটিতে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩৮ লাখ ৯৮ হাজারে এবং মোট মারা গেছেন ৬০ হাজার ৮২৪ জন। এর পরেই রয়েছে যথাক্রমে কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু এবং অন্ধ্র প্রদেশ।

এদিকে করোনার সংক্রমণ ঠেকাতে সপ্তাহব্যাপী কারফিউ জারি করা হয়েছে রাজধানী দিল্লিতে। আর কেরালায় জারি করা হয়েছে রাত্রিকালীন কারফিউ।

মহামারিতে মৃতদের দাহ করতে হিমশিম খাচ্ছেন শ্মশানের কর্মীরা। গুজরাটের সুরাটে শ্মশান পরিচালনাকারী একটি ট্রাস্টের প্রেসিডেন্ট কমলেশ শর্মা বলেন, “‘আমরা শতভাগ সক্ষমতা নিয়ে সময় মতো মরদেহ পোড়াতে দিনরাত ২৪ ঘণ্টা কাজ করে চলেছি।”

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD