শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
মাকে ৫ টুকরো করে জমিতে ছড়িয়ে দেয় ছেলে

মাকে ৫ টুকরো করে জমিতে ছড়িয়ে দেয় ছেলে

>ছবি: সংগৃহীত
নিউজ ডেস্কঃ

নোয়াখালীঃ জেলার সুবর্ণচর উপজেলায় জায়গাজমি ও আর্থিক লেনদেনের জের এবং ছেলের মাস্টারমাইন্ডে সংগঠিত হয় হত্যাকাণ্ড।

পরিকল্পনা অনুযায়ী, সাতজন মিলে নূরজাহানকে (৫৮) ঘুমের মধ্যে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়। পরে তারা মরদেহটি পাওনাদারদের জমির পাশে নিয়ে বঁটি, চাপাতি ও কোদাল দিয়ে পাঁচ খণ্ড করে জমিতে ছড়িয়ে-ছিটিয়ে দেয়া হয়।

বৃহস্পতিবার বেলা ১১টায় নোয়াখালী জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো আনোয়ার হোসেন পিপিএম। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন, জেলার পুলিশ কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

গত ৭ অক্টোবর নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের জাহাজমারা গ্রামের বিল থেকে নূরজাহানের পাঁচ খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়।

১৫ দিন পর বৃহস্পতিবার এ হত্যাকাণ্ডে জড়িত ছেলেসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। যার মধ্যে দুজন আদালতের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত বঁটি, চাপাতি, কোদাল, বালিশ ও নিহতের পরনের শাড়ি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- নিহত নারীর ছেলে হুমায়ন কবির (২৮), তার মামাতো ভাই কালাম প্রকাশ মামুন (২৬), মামাতো বোনের স্বামী সুমন (২৫), হুমায়নের বন্ধু নীরব ও প্রতিবেশী কসাই নূর ইসলাম (৩৮)।

ডিআইজি জানান, গত ৭ অক্টোবর বিকালে সুবর্ণচরের জাহাজমারা গ্রামের একটি বিলের মাঝের বিভিন্ন ক্ষেত থেকে নূরজাহান নামে ওই গৃহবধূর পাঁচ খণ্ডিত করা মরদেহ উদ্ধার করা হয়। পর দিন তার ছেলে হুমায়ন কবির বাদী হয়ে অজ্ঞাতনামা একাধিক ব্যক্তিকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD