শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
ম্যানচেস্টার ইউনাইটেডকে উড়িয়ে ফাইনালে সেভিয়া

ম্যানচেস্টার ইউনাইটেডকে উড়িয়ে ফাইনালে সেভিয়া

শুরুতে এগিয়ে গিয়ে ব্যবধান ধরে রাখতে পারল না ম্যানচেস্টার ইউনাইটেড। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে প্রিমিয়ার লিগের দলটিকে হারিয়ে ইউরোপা লিগের ফাইনালে উঠেছে সেভিয়া। জার্মানির কোলনে রোববার রাতে প্রথম সেমি-ফাইনালে ২-১ গোলে জিতেছে প্রতিযোগিতায় রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়নরা। ব্রুনো ফের্নান্দেস ইউনাইটেডকে এগিয়ে নেওয়ার পর সমতা টানেন সুসো। শেষ দিকে ব্যবধান গড়ে দেন লুক ডি ইয়ং। শেষ চারের আরেক ম্যাচে সোমবার মুখোমুখি হবে ইন্টার মিলান ও শাখতার দোনেৎস্ক। তাদের মধ্যে জয়ী দলের বিপক্ষে আগামী শুক্রবার শিরোপা লড়াইয়ে নামবে হুলেন লোপেতেগির দল। চলতি মৌসুমে লিগ কাপ ও এফএ কাপের পর ইউরোপা লিগ-তিনটি প্রতিযোগিতারই সেমি-ফাইনাল থেকে বিদায় নিল উলে গুনার সুলশারের দল। ম্যাচের নবম মিনিটে সফল স্পট কিকে ইউনাইটেডকে এগিয়ে নেন ফের্নান্দেস। ডি-বক্সে মার্কাস র‌্যাশফোর্ড ফাউলের শিকার হলে মৌসুমে সব প্রতিযোগিতা মিলে নিজেদের ২২তম পেনাল্টিটি পায় প্রিমিয়ার লিগের দলটি। ২০১৬-১৭ আসরের চ্যাম্পিয়নদের এগিয়ে যাওয়ার স্বস্তি অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। ২৬তম মিনিটে সেভিয়াকে সমতায় ফেরান সুসো। বাঁ দিক থেকে সতীর্থের নিচু ক্রসে কাছের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন এই স্প্যানিশ মিডফিল্ডার। বিরতির আগে র‌্যাশফোর্ড ও ফের্নান্দেসের দুটি প্রচেষ্টা রুখে দেন সেভিয়ার গোলরক্ষক। দ্বিতীয়ার্ধের প্রথম দশ মিনিটে আরও অন্তত দুটি দারুণ সেভ করেন তিনি। এতগুলো সুযোগ হারানোর পর ৭৮তম মিনিটে উল্টো গোল খেয়ে বসে ইউনাইটেড। হেসুস নাভাসের ক্রসে খুব কাছ থেকে জয়সূচক গোলটি করেন ডাচ ফরোয়ার্ড ডি ইয়ং। রেকর্ড ষষ্ঠবারের মতো ইউরোপীয় ক্লাব ফুটবলের দ্বিতীয় সেরা প্রতিযোগিতার ফাইনালে উঠল সেভিয়া। আগের পাঁচবারই ফাইনালে উঠে শিরোপা জিতেছিল তারা; লক্ষ্য এবার ছয়ে ছয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD