শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
রাজাপুরে সাই‌ডোর সহ‌যোগীতায় চক্ষু চিকিৎসা ক্যাম্প

রাজাপুরে সাই‌ডোর সহ‌যোগীতায় চক্ষু চিকিৎসা ক্যাম্প

আমির হোসেন, ঝালকা‌ঠি প্রতিনিধিঃ

স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান চিলড্রেন এন্ড ইয়ূথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (সাইডো) ও বরিশাল ইসলামী চক্ষু হাসপাতাল এর কারিগরি সহায়তায় সুবিধাবঞ্চিতদের জন্য চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

(১৬ জানুয়ারী) রোববার রাজাপুর উপজেলা সদরের সাইডো এর নিজস্ব কার্যালয়ে আয়োজিত চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু। চক্ষু চিকিৎসা ক্যাম্পে নাম মাত্র মূল্য ২০ টাকা নিয়ে সংস্থার নিজস্ব অর্থায়নে সুবিধাবঞ্চিতদের এ চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
বরিশাল ইসলামী চক্ষু হাসপাতালের পরিচালক আমিনুল ইসলমের নেতৃত্বে দক্ষ চিকিৎসক ডা. রবিউল হাসান ও ডা. মেহেদী হাসান সহ দশ সদস্যের মেডিকেল টিমের টেকনিশিয়ান ও চক্ষু পরীক্ষার আধুনিক যন্ত্রপাতির সাহায্যে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এ‌তে প্রায় দুই শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয় ও ২০ জন রোগীর চোখের ছানি অপারেশন ও চোখে লেন্স লাগানোর সিদ্ধান্ত নেন চিকিৎকরা।

এ সময় সাইডো’র নির্বাহী পরিচালক সৈয়দ হোসাইন আহমেদ কামাল, সংস্থার কর্মকর্তা কর্মচারিসহ স্থানীয় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সত্যের সন্ধানে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন সহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের সেচ্ছাসেবক ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD