বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
রাণীনগরে সেই আলোচিত শিশুর দায়িত্ব নিলেন ইউপি চেয়ারম্যান

রাণীনগরে সেই আলোচিত শিশুর দায়িত্ব নিলেন ইউপি চেয়ারম্যান

রহিদুল ইসলাম রাইপ
নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর রাণীনগরের মা-বাবা হারা, মিডিয়ায় ভাইরাল হওয়া ১০ বছরের আলোচিত সেই শিশু রফিকুল ইসলামকে লালন-পালন করার জন্য দায়িত্বভার নিলেন গোনা ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত খাঁন হাসান।
বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে এবং পরিবারের লোকজনের উপস্থিতি ও সম্মতিতে গোনা ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত খাঁন হাসান শিশুটির দায়িত্বভার গ্রহন করেন।

শিশু রফিকুল ইসলাম নওগাঁর রাণীনগর উপজেলার গোনা ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত বাদেশ মন্ডলের ছোট ছেলে। সে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুন জানান, গোনা ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত খাঁন হাসান শিশুটিকে লালন-পালন করার জন্য ইচ্ছে পোষন করেন। পরে শিশু রফিকুলের পরিবারের লোকজনের উপস্থিতিতে ও সকলের সম্মতিতে রফিকুলকে লালন-পালন করার জন্য সাময়িকভাবে ইউপি চেয়ারম্যান হাসানকে দায়িত্বভার দেওয়া হয়েছে। শিশুটিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগীতা করাসহ তার খোঁজ খবর নেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার আরো জানান, গত শনিবার রাতে রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার বহরপুর রেলওয়ে স্টেশনে শিশু রফিকুলকে পাওয়া যায়। রোববার দুপুরে সেখানকার স্থানীয় সোনার বাংলা সমাজ কল্যাণ ও ক্রীড়া সংসদের আহ্বায়ক এসএম হেলাল খন্দকার শিশুটিকে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নিয়ে যান। পরে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের বিষয়টি অবগত করেন। তারপর বুধবার শিশু রফিকুলকে রাণীনগরে নিয়ে আসা হয়।

রাণীনগর উপজেলার গোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসনাত খাঁন হাসান বলেন, শিশুটির মা-বাবা কেউ বেঁচে নেই। বড় ভাই ও ভাবির কাছে থাকতো। তাদের অভাবের সংসার বড় ভাইটিও শারীরিকভাবে অক্ষম। তাই শিশু রফিকুলকে লালন-পালন করার দায়িত্বভার আমি নিয়েছি।

উল্লেখ্য, শিশু রফিকুলের ভাই ভাবী তাকে লালন পালন করতে না পেরে ট্রেনে তুলে অজানার উদ্দেশ্যে ছেড়ে দিয়েছিল।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD