শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
রেনেসা ইনফো টেক বিডির ২৪বছর পূর্তিতে রেনেসা বাজার’র উদ্বোধন

রেনেসা ইনফো টেক বিডির ২৪বছর পূর্তিতে রেনেসা বাজার’র উদ্বোধন

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

জাতীয় পর্যায়র শ্রেষ্ঠ যুব পুরস্কার প্রাপ্ত প্রতিষ্ঠান রেনেসা টেক বিডির ২৪ বছর পূ্র্তিতে রেনেসা বাজারের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) বেলা ১২টায় ঝালকাঠির নলছিটি পৌরসভা সংলগ্ন সংস্থার প্রধান কার্যালয়ে ফিতা কেটে রেনেসা বাজারের শুভ উদ্বোধন করা হয়।

এ্যাডঃ মিজানুর রহমান মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আঃ ওয়াহেদ খান ও সহকারী কমিশনার (ভুমি) মাছুমা আক্তার।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আলম জোমাদ্দার, নলছিটি পৌর আ’লীগ সভাপতি ডাঃ এসকেন্দার আলী খান, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দুলাল শরীফ, সহকারী অধ্যাপক ও সাংবাদিক মেসবাহউদ্দিন খান রতন, অধ্যাক্ষ রফিকুল ইসলাম কবির মোল্লা, প্রেসক্লাব সহ-সভাপতি ডাঃ ইউসুফ আলী তালুকদার, প্যনেল মেয়র পলাশ তালুকদার, উপজেলা কৃষকলীগ সভাপতি ও কাউন্সিলর ফিরোজ আলম খান, মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার ও কাউন্সিলর তাজুল ইসলাম দুলাল চৌধুরীর, প্রভাষক মল্লিক মনিরুজ্জামান, প্রভাষক সরদার মোঃ শাহআলম, পৌর বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর সরোয়ার হোসেন তালুকদার, সংরক্ষিত মহিলা কাউন্সিলর দিলরুবা আক্তার, খকদিজা পারভীন, নুরুন্নাহার আক্তার, কাউন্সিলর রেজাউল চৌধুরী, কাউন্সিলর শহিদুল ইসলাম টিটু প্রমুখ।

এছাড়াও সাংবাদিক, ব্যাবসায়ীসহ সুশীল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রভাষক ও সাংবাদিক মোঃ আমির হোসেন ও সার্বিক ব্যাবস্থাপনা ছিলেন রেসেনা ইনফো ডট বিডির পরিচালক জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত উদ্যোক্তা মোঃ আক্তারুজ্জামান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD