শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
লছিটিতে দুই দলিল লেখকের সনদ স্থগিত

লছিটিতে দুই দলিল লেখকের সনদ স্থগিত

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠিতে নলছিটিতে পক্ষগনের যোগসাজশে ভুয়া দলিল সম্পাদন করায় দলিল লেখক মিজানুর রহমান(সনদ নং-১০১) ও দলিল লেখক মো. আসলাম (সনদ নং-৭০) তাদের সনদ সাময়িক ভাবে স্থগিত করা হয়েছে। একই সাথে তাদের সনদ কেন স্থায়ীভাবে বাতিল করা হবে না তার জবাব আগামী দশ কার্য দিবসের মধ্যে জেলা সাব রেজিষ্টার বরাবরে দাখিল করতে বলা হয়েছে।
সূত্র মতে দলিল লেখক মো. আসলাম ২০২১ সালের সেপ্টেম্বর মাসের ৯ তারিখে পক্ষগনের সাথে যোগসাজশে সরকারি কৃৃষি বন্দোবস্ত দলিলের ১৩ নং শর্ত অনুযায়ী হস্তান্তর যোগ্য না হওয়া সত্বেও জাল খতিয়ান ও জাল খাজনা দাখিলা তৈরি করে একটি দলিল রেজিষ্ট্রি সম্পাদন করেন। এ্রকই সালের এপ্রিল ও মে মাসে সম্পত্তির মালিকানা নিশ্চিত না হয়ে পক্ষগনের যোগসাজশে দুটি ভুয়া দলিল রেজিষ্ট্রি করেন মো. মিজানুর রহমান।
এছাড়া আরেক দলিল লেখক মো. আল আমিন ২০২০ সালের অক্টোবর মাসের ৩০ তারিখ একটি দলিল রেজিষ্ট্রি করেন যার ভিতরে একজন দাতা সরকারি তালিকাভুক্ত মানুসিক ও বাক প্রতিবন্ধী রয়েছেন। দলিল লেখক মো. আল আমিন কে তার বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না সেই মর্মে আগামী দশ কার্য দিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন নলছিটি সাব রেজিষ্ট্রার মো. সালাউদ্দিন

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD