শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
শেখ হাসিকে হত্যার হুমকির প্রতিবাদে সুবর্ণচরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শেখ হাসিকে হত্যার হুমকির প্রতিবাদে সুবর্ণচরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ইব্রাহিম খলিল শিমুল
নোয়াখালী জেলা প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে নোয়াখালী সুবর্ণচরে আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৪ জুন) বিকালে উপজেলার চরজব্বর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট ওমর ফারুকের নেতৃত্বে চেউয়াখালি বাজারে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

চরজব্বর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী নুর ইসলাম মানিকের সভাপতিত্বে সমাবেশ বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও চরজব্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট ওমর ফারুক।

এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগে যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান দীপক, উপজেলা আওয়ামীলীগ নেতা হাজী বশির আহম্মদ, উপজেলা যুবলীগ নেতা রফিকুল ইসলাম ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক তানভীর আহম্মেদ সাকিয়ান, জাহাজ মারা যুবলীগ নেতা আনোয়ার হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হোসেন সোহেল, সহ-সভাপতি মো. ফাহিম।

উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠন সহ প্রায় এক হাজার মানুষ মিছিলে অংশ নেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD