শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
শেখ হাসিনার গাড়ি বহরে হামলা: সাতক্ষীরায় সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

শেখ হাসিনার গাড়ি বহরে হামলা: সাতক্ষীরায় সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

নিউজ ডেস্ক।।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ছাত্রদল নেতা জাবিদ রায়হান লাকি মারা গেছেন। শুক্রবার (২৬ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে কারা পুলিশের হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জাবিদ রায়হান লাকি জেলার কলারোয়া সরকারি কলেজ ছাত্রদল, পৌর ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি ছিলেন।

সাতক্ষীরা জেলা কারাগারের জেলার মামুনুর রশিদ জানান, জাভিদ রায়হান লাকী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় ৪ বছর ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামি হিসেবে কারাগারে ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। তাকে ২৪ অক্টোবর সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে তাকে দু’দফায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছিল।

সামেক হাসপাতালের আবাসিক চিকিৎসক আল আহমেদ আল মাসুদ জানান, জাভিদ রায়হান লাকী ডায়াবেটিস, ফুসফুসের ইনফেকশনসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। শুক্রবার গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD