শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে

সবুজের আহ্বান

তাহমিনা কোরাইশী

হঠাৎ তুমুল-ঝুমবৃষ্টি ঝমঝম
মেঘ গর্জন শ্রাবণধারায়
ভেজা মাটি ফলবতী বৃক্ষেরা তরতাজা অতিসত্বর
চোখ মেলে মনের গহীন চারাটিও সতেজ
বহুদিন পর বেড়ে ওঠে তরতর।
আগ্নেয়গিরির তাপে দগ্ধ জনপদ
দিগদিগন্ত খইফোটা তপ্ত লৌহ কড়াই
শান্তির উল্কাপাত হয়নি বুঝি বাতাসেও
সম্পর্কের বজ্রবার“দ জ্বালা
সামান্য অর্থহীন শব্দেও বীভৎসতা ছড়ায়।
বিশ্ব-উষ্ণায়নে বয়স বাড়ায়
বুদ্ধিবৃত্তি, সমাচার টালমাটাল
ক্ষতবিক্ষত ওজনস্তর
যেন যুদ্ধবিধ্বস্ত মর“শহর
শব্দেরা ক্ষুরধার প্রতিনিয়ত ব্যবহারিক জটিলতায়
ক্লান্তিকর সীমানায় পোঁছে গেছি
একটু ঘর্ষণেই জ্বালাময়ী আগুন দাউদাউ
সুনামি প্রলয় ভয়াল গ্রাসে তছনছ।
প্রগতির দ্বার উদাম হয়ে মিলেছে দেহে দেহ
উষ্ণ প্রবাহের বিচ্ছুরণ ঝলমল চৌহদ্দি
পথের সাথীরা পথ খোঁজে সবুজের অবয়বে…
শান্তির বর্ষণ ছড়িয়ে সবুজ চাঁদোয়া
সুনিবিড় শীতলতা ছড়াবে কবে?
সবুজের আহ্বানে আছি আজও
জড়িয়ে জনপদ ছড়িয়ে আকাশ মিতালি তোমার হে সবুজ
বাতাসের কার্বন শুষে নাও গভীর ভালোবাসায়
সবুজ রংটুকু ছড়িয়ে বিশ্বশান্তির প্রতীক যে তুমি
হে সবুজ, তোমাকেই আহ্বান জানাই।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD