বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত

সবুজের আহ্বান

তাহমিনা কোরাইশী

হঠাৎ তুমুল-ঝুমবৃষ্টি ঝমঝম
মেঘ গর্জন শ্রাবণধারায়
ভেজা মাটি ফলবতী বৃক্ষেরা তরতাজা অতিসত্বর
চোখ মেলে মনের গহীন চারাটিও সতেজ
বহুদিন পর বেড়ে ওঠে তরতর।
আগ্নেয়গিরির তাপে দগ্ধ জনপদ
দিগদিগন্ত খইফোটা তপ্ত লৌহ কড়াই
শান্তির উল্কাপাত হয়নি বুঝি বাতাসেও
সম্পর্কের বজ্রবার“দ জ্বালা
সামান্য অর্থহীন শব্দেও বীভৎসতা ছড়ায়।
বিশ্ব-উষ্ণায়নে বয়স বাড়ায়
বুদ্ধিবৃত্তি, সমাচার টালমাটাল
ক্ষতবিক্ষত ওজনস্তর
যেন যুদ্ধবিধ্বস্ত মর“শহর
শব্দেরা ক্ষুরধার প্রতিনিয়ত ব্যবহারিক জটিলতায়
ক্লান্তিকর সীমানায় পোঁছে গেছি
একটু ঘর্ষণেই জ্বালাময়ী আগুন দাউদাউ
সুনামি প্রলয় ভয়াল গ্রাসে তছনছ।
প্রগতির দ্বার উদাম হয়ে মিলেছে দেহে দেহ
উষ্ণ প্রবাহের বিচ্ছুরণ ঝলমল চৌহদ্দি
পথের সাথীরা পথ খোঁজে সবুজের অবয়বে…
শান্তির বর্ষণ ছড়িয়ে সবুজ চাঁদোয়া
সুনিবিড় শীতলতা ছড়াবে কবে?
সবুজের আহ্বানে আছি আজও
জড়িয়ে জনপদ ছড়িয়ে আকাশ মিতালি তোমার হে সবুজ
বাতাসের কার্বন শুষে নাও গভীর ভালোবাসায়
সবুজ রংটুকু ছড়িয়ে বিশ্বশান্তির প্রতীক যে তুমি
হে সবুজ, তোমাকেই আহ্বান জানাই।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD