শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
সাবাব ফাউন্ডেশনকে পিপিই দিলেন উপজেলা প্রসাশন

সাবাব ফাউন্ডেশনকে পিপিই দিলেন উপজেলা প্রসাশন

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটি উপজেলা প্রশাসন’র পক্ষ থেকে মানবিক ও সেচ্ছাসেবী সংগঠন ‘শাবাব ফাউন্ডেশন’কে ১৬ সেট পিপিই প্রদান করা হয়েছে।
বুধবার(২৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে শাবাব ফাউন্ডেশন’র সাধারণ সম্পাদক মুফতি হানজালা নোমানী, শাহাদাত হোসেন ফকির ও হাসিবুল হাসান সবুজ’র হাতে ১৬ সেট পিপিই তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার।
এসময় উপস্থিত ছিলেন নলছিটি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মিলন কান্তি দাস, সম্মিলিত সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম পলাশ,উপজেলা পরিষদের নাজির রাজীব কুমার প্রমুখ।
২০২০ সালের মার্চ মাস থেকে শুরু হওয়া বৈশ্বিক মহামারি করোনার ছোবলে যখন মানুষ মরতে শুরু করে তখন আত্মীয়-স্বজন লাশ দাফন কাফনে অস্বীকৃতি জানায়। সেই সময়ে মানবিক সংগঠন শাবাব ফাউন্ডেশন’র সদস্যবৃন্দ তখন থেকেই এসব লাশের গোসল, জানাজা,কবর ও দাফনের কাজে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। এ পর্যন্ত শাবাব ফাউন্ডেশন ১৬টি মানবিক দাফন সম্পন্ন করেছে। শাবাব ফাউন্ডেশন’র সদস্যদের সাথে বেশকিছু মানবিক মানুষ করোনা যোদ্ধা হিসেবে প্রশাসন’র সাথে কাজ করে যাচ্ছেন।
উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার বলেন করোনা কালে শাবাব ফাউন্ডেশন সহ যে সকল মানবিক মানুষ বিভিন্ন ভাবে প্রশাসন’র সাথে কাজ করে যাচ্ছেন তাদের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD