ইব্রাহিম খলিল শিমুল
নোয়াখালী জেলা প্রতিনিধি
আসন্ন দুর্গাপূজা ও সার্বিক পরিস্থিতি নিয়ে নোয়াখালী সুবর্ণচর উপজেলার সর্বস্তরের জনপ্রতিনিধি ও সুধীজনের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ সেপ্টেম্বর) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ এর সঞ্চালনায় নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যার সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের এমপি একরামুল করিম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম পিপিএম, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতি খীসা, জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোপনীয় শাখার কেএইচ তাসফিকুর রহমান, উপজেলা ভাইস-চেয়ারম্যান ফরহাদ হোসেন বাহার চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (হাতিয়া ও চরজব্বর) সার্কেল মো. আমান উল্যাহ, উপজেলা মুক্তিযোদ্ধা পরিষদ কমান্ডার মো. আবুল মোবারক, উপজেলার (হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান) কমিটির বাবু মানিক দাশ।
এছাড়াও, সামাজিক, রাজনৈতিক, জনপ্রতিনিধি, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply