শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
সুবর্ণচরে বিলুপ্ত প্রজাতির মাছ সংরক্ষণে জনসচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত হয়েছে

সুবর্ণচরে বিলুপ্ত প্রজাতির মাছ সংরক্ষণে জনসচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত হয়েছে

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী

নোয়াখালী সুবর্ণচরে এসএফপিসি, উপকূলীয় বন বিভাগের আয়োজনে বিলুপ্ত প্রজাতির হাঙ্গর ও শাপলাপাতা মাছ (Shark & Ray Fish) সংরক্ষণে মৎস্যজীবী, মৎস্য ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন করার নিমিত্ত “জনসচেতনতা মূলক পথসভা” অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বিভিন্ন হাট বাজারে এই পথসভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মো: ইব্রাহীম খলিল, সুবর্ণচর উপজেলা বন কর্মকর্তা মো: মোশাররফ হোসেন এবং পূ্র্বচরবাটা ইউনিয়নের রেঞ্জ কর্মকর্তা নাহিদ হাসান।

উপজেলা বন কর্মকর্তা মো: মোশাররফ হোসেন জানান যে, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর তফসিল-১ এর ৮টি গণ ও ২৩ টি প্রজাতি ও তফসিল-২ এর ১ টি গণ ও ২৯ টি প্রজাতির হাঙ্গর ও শাপলাপাতা মাছ (Shark & Ray Fish) সংরক্ষিত করা হয়েছে যা ধরা মারা, ক্রয়-বিক্রয় আইনত নিষিদ্ধ।

“যদি মৎস্যজীবী, মৎস্য ব্যবসায়ী এবং ভোক্তারা বুঝতে পারে যে বিপন্ন হাঙ্গর ও রে মাছ রক্ষার মাধ্যমে তারা তাদের জীবন-জীবিকা ও খাদ্যসুরক্ষা নিশ্চিত হবে, তাহলে বাংলাদেশে হাঙ্গর ও রে মাছের অত্যধিক আহরণকে ভবিষ্যতে টেকসই সংরক্ষণ ব্যবস্থাপনার দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। ১১৬ প্রজাতির হাঙ্গর ও রে মাছের অর্ধেকেরও বেশি প্রজাতি বর্তমানে হুমকির মুখে।

সামুদ্রিক প্রতিবেশের ভারসাম্য বজায় রাখতে এবং মানবজাতির জন্য একটি সুস্থ সাগর নিশ্চিত করতে হাঙ্গর ও রে মাছও গুরুত্বপূর্ণ।

এসব সংরক্ষিত হাঙ্গর ও রে মাছের মত সামুদ্রিক প্রাণী ধরা, ক্রয়-বিক্রয় করা দণ্ডনীয় অপরাধ। এ অপরাধে সর্বোচ্চ এক বছর কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD