শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
সুবর্ণচরে সামাজিক সম্প্রীতি কমিটির সমাবেশ অনুষ্ঠিত

সুবর্ণচরে সামাজিক সম্প্রীতি কমিটির সমাবেশ অনুষ্ঠিত

ইব্রাহিম খলিল শিমুল, সুবর্ণচর, নোয়াখালী।

আসন্ন শারদীয়া দূর্গাপূজা উদযাপনকে সুষ্ঠু, সন্দর ও সুশৃঙ্খল ভাবে সম্পন্ন করার লক্ষে নোয়াখালী সুবর্ণচরে উপজেলা প্রশাসনের আয়োজনে সামাজিক সম্প্রীতি কমিটির এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার ভূমি অশোক বিক্রম চাকমার সঞ্চালনায় নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যার সভাপতিত্ব এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ফরহাদ হোসেন বাহার চৌধুরী, সৈকত সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোনায়েম খান, জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আবদুর রব, চরজব্বর থানার (ওসি) তদন্ত জয়নাল আবেদিন।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, ইউপি সদস্যগণ, ঈমাম, স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক প্রতিনিধিগণ, উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিড়িয়ার সাংবাদিকবৃন্দ, সামাজিক, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অন্যান্যরাসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD