শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
৫ টাকাতে ইফতার,জেলা পুলিশের সারা জাগানো ব্যতিক্রমী উদ্যোগ

৫ টাকাতে ইফতার,জেলা পুলিশের সারা জাগানো ব্যতিক্রমী উদ্যোগ

খালেদ খুররম পারভেজ ময়মনসিংহ।।
চলমান রমজান উপলক্ষে লকডাউনে গরীব অসহায় নিম্ন আয়ের মানুষের কথা মাথায় রেখে ময়মনসিংহ জেলা পুলিশের এক ব্যতিক্রমী উদ্যোগে ৫ টাকায় ইফতার বিতরণ সাধারণ মানুষের মধ্যে বেপক সারা জাগিয়েছে।আজ ময়মনসিংহ প্রেস ক্লাবের সামনে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার এর নির্দেশে অসহায়, দুস্থ, দরিদ্র, পথশিশু এবং স্বল্প আয়ের মানুষের মাঝে ৫ টাকায় ইফতার বিতরণ করা হয়।

ইফতার সামগ্রীতে রয়েছে, মুড়ি, ছোলা, পিয়াজু, বেগুনি, শসা, খেজুর, আঙুর, কলা ও জিলাপী।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার (ডিবি ওসি) শাহ্ কামাল আকন্দ এর সার্বিক ব্যবস্থায় এই সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ শাজাহান মিয়া,অতিরিক্ত পুলিশ সুপার জয়িতা শিল্পী, সদর সার্কেল এএসপি আলাল উদ্দিন, ট্রাফিক ইন্সপেক্টর সৈয়দ মাহবুবুর রহমান, ডিবি ও ট্রাফিক পুলিশের সদস্যগণ সহ প্রমুখ।

এর আগে করোনার সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে চলমান কঠোর লকডাউনে কর্মহীন হয়ে পড়া দরিদ্র ও অসহায় মানুষের জন্য ময়মনসিংহ জেলা পুলিশের পক্ষ থেকে মাসজুড়ে পাঁচ টাকায় ইফতার সামগ্রী সরবরাহ কার্যক্রম শুরু হয়।

১৭ এপ্রিল নগরীর টাউন হল মোড়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জয়িতা শিল্পী, শাহজাহান মিয়া, জেলা গোয়েন্দা শাখার ওসি শাহ কামাল আকন্দসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকতারা।

পুলিশ সুপার বলেন, ‘করোনার কারণে লকডাউনের পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পরিস্থিতিতে অসহায়, দুঃস্থ, ভাসমান, দিনমজুর, রিক্সা, ভ্যান চালক ও নিম্ন আয়ের খেটে খাওয়া সাধারণ মানুষজন যাতে নামমাত্র মূল্যে মানসম্মত ইফতার সামগ্রী খেতে পারে। সেই চিন্তা করে জেলা পুলিশের আয়োজনে রমজান মাসজুড়ে ইফতার সামগ্রী সরবরাহ করার উদ্যোগ নেওয়া হয়েছে। নামমাত্র বা প্রতীকি মূল্য পাঁচ টাকায় এই ইফতার সরবরাহ করা হবে। নগরীর বিভিন্নস্থানে মাসজুড়ে এই কার্যক্রম চলবে।’

এদিকে এটিকে একটি অন্যন্য সময়উপযোগী উদ্যোগ বলে জানান খেটে খাওয়া সাধারণ মানুষ।পবিত্র মাহে রমজানে যতদিন লকডাউনের নিষেধাজ্ঞা কার্যকর থাকবে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে স্বল্প আয়ের ও দুস্থ মানুষেরা যেন অল্প টাকায় ( মাত্র ৫ টাকায়)যেন ভালো কিছু কিনে ইফতারি করতে পারে সেই উদ্দেশ্যই এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানা যায়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD