শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
৭ ই মা‌র্চের ভাষণ বি‌শ্বের সর্বশ্রেষ্ঠ ভাষণের স্বীকৃ‌তি – আমির হোসেন আমু

৭ ই মা‌র্চের ভাষণ বি‌শ্বের সর্বশ্রেষ্ঠ ভাষণের স্বীকৃ‌তি – আমির হোসেন আমু

আমির হোসেন , ঝালকা‌ঠি প্রতিনিধিঃ

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র ঝালকা‌ঠি-২ আস‌নের সাংসদ আলহাজ্ব আমির হোসেন আমু বলেছেন, ৭ মার্চের ভাষণ বিশ্বের সর্বশ্রেষ্ঠ ভাষণ।এই ভাষণের মধ্য দিয়েই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ডাক দিয়েছিলেন। তাঁর সেই ভাষণ আজ ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে। ফলে সারাবিশ্বে বঙ্গবন্ধু সহ বাঙালি জাতি সম্মানিত হয়েছে।

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ঝালকাঠি সরকারি কলেজে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালে সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমির হোসেন আমু বলেন, বঙ্গবন্ধু কন‌্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে আজ উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর নেতৃত্বে দেশের মানুষ অর্থনৈতিক মুক্তি পাচ্ছে।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহম্মদ ইউনুস আলী সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন-উপাধ্যক্ষ প্রফেসর সুকদেব বাড়ৈ, শিক্ষক পরিষদের সম্পাদক ইলিয়াস বেপারী, জেলা যুবলীগে আহবায়ক রেজাউল করিম জাকির, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক আবদুস সালাম, কলেজ ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান শাওন সাধারণ সম্পাদক কাওসার আহমেদ প্রমূখ ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD