আবুল খায়ের স্বপন।।
কসবায় উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে একটি র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালির নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম। বুধবার (৯ নভেম্বর) সকাল ১১টায় কসবা মহিলা ডিগ্রীকলেজ মাঠে মেলা উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কসবা উপজেলা পরিষদচেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এড. রাশেদুল কাওসার ভূইয়া। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলমের সভাপতিত্বে উদ্বেধনীঅনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কসবা পৌরসভার মেয়র মো. গোলাম হাক্কানী,কসবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, মহিলা ভাইসচেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, কসবা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণসম্পাদক কাজী আজহারুল ইসলাম, কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তামোহাম্মদ মহিউদ্দিন পিপিএম প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নপরিষদ চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সুশিল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।ডিজিটাল উদ্ভাবনী মেলায় এবার প্রশাসনের বিভিন্ন দপ্তর, ব্যাংক ও বীমার২৪টি স্টল অংশগ্রহণ করেন। মো. আবুল খায়ের স্বপন, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, তাং-০৯/১১/২০২২
Leave a Reply