শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
মাধ্যমিক স্কুলগুলোতে লটারির মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি

মাধ্যমিক স্কুলগুলোতে লটারির মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি

সংগৃহীত

নিউজ ডেস্কঃ
এবার স্কুলগুলোতে (মাধ্যমিক) লটারির মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি করানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
বুধবার দুপুরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তি নিয়ে সরকারের সামগ্রিক সিদ্ধান্ত গণমাধ্যমকে জানান।

প্রতিবছর প্রথম শ্রেণির ভর্তিতে লটারি এবং দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণিতে ভর্তি পরীক্ষা হয়। তবে কভিড-১৯ জনিত পরিস্থিতির কারণে ২০২১ সালে অনলাইনের মাধ্যমে সব ক্লাসেই শিক্ষার্থী ভর্তির ফরম বিক্রি করা হবে; এরপর তা যাচাই-বাছাই করে লটারির জন্য নির্বাচন করবে স্কুল কর্তৃপক্ষ। একাধিক ধাপে লটারি করে শিক্ষার্থী ভর্তি করা হবে।

এতে একটি জায়গায় একজন শিক্ষার্থী ৫টি স্কুলে আবেদনের সুযোগ পাবে। ঢাকা মহানগরীতে এলাকাভিত্তিক কোটা ৪০ শতাংশ থেকে ৫০ শতাংশ করা হয়েছে। নতুন বছরে ১০ থেকে ১৫ই জানুয়ারির মধ্যে সম্পন্ন হবে লটারি পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া।

মন্ত্রী আরও জানান, শীত কমে গেলে ক্লাস শুরু হতে পারে তবে সেক্ষেত্রেও কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD