শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগরে ব্যবসা নিয়ে বাক-বিতণ্ডে তরুণ নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগরে ব্যবসা নিয়ে বাক-বিতণ্ডে তরুণ নিহত

বিশেষ প্রতিনিধি।।

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসা নিয়ে বাক-বিতণ্ডে তরুণ নিহত
ফাইল ফটো
ব্রাহ্মণবাড়িয়াঃ জেলার নবীনগরে তরমুজ ব্যবসা নিয়ে বাক-বিতণ্ডায় ফরহাদ মিয়া (২২) নামের এক তরুণ নিহত হয়েছেন।

সোমবার (৫ এপ্রিল) সকালে উপজেলার জিনোদপুর ইউনিয়নের ভাঙ্গুরা বাজারে এ ঘটনা ঘটে।

নিহত ফরহাদ নবীনগর উপজেলার ওই এলাকার মধু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ফরহাদ মিয়া পেশায় শুটকি ব্যবসায়ী ছিল। তবে ব্যবসার অবস্থা খারাপ হওয়ায় সোহেল নামের স্থানীয় এক সুইপারের সঙ্গে যৌথভাবে তরমুজের ব্যবসা শুরু করেন।

সোমবার সকালে বাজারে দোকান খোলাকে কেন্দ্র করে ফরহাদের সঙ্গে সোহেলের কথা-কাটাকাটি হয়। এসময় সোহেল সজোরে ফরহাদের অণ্ডকোষে লাথি মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD