বাকের সরকার বাকর।।
কসবা উপজেলা প্রসাশনের সরকারি নির্দেশনা প্রচার ও সচেতনায় কাজ করছেন কসবা উপজেলার সহকারী কমিশনার (ভুমি) হাসিবা খান।
করোনাভাইরাস সংক্রমণ রোধে ০৫ এপ্রিল থেকে ১১এপ্রিল পর্যন্ত সকল গণপরিবহন বন্ধ থাকবে, ঔষধ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেন ক্রয়বিক্রয় করা যাবে কিন্তু সকল শপিংমল ও অন্যান্য দোকান বন্ধ থাকবে।
খাবারের দোকান ও হোটেল রেস্তোরাঁয় কেবল খাদ্য বিক্রয় সরবরাহ করা যাবে; কোন অবস্থাতেই হোটেল রেস্তোরাঁয় বসে খাবার গ্রহণ করা যাবে না।
সকল ধরনের সামাজিক, রাজনৈতিক ধর্মীয় ও অন্যান্য জনসমাগম বন্ধ থাকবে।
সকলকে উপরোক্ত নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply