শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
দ্বিতীয় ডোজের টিকা বৃহস্পতিবার শুরু

দ্বিতীয় ডোজের টিকা বৃহস্পতিবার শুরু

নিউজ ডেস্কঃ

সারাদেশে বৃহস্পতিবার (৮ এপ্রিল) থেকে শুরু হচ্ছে করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজের টিকা (ভ্যাকসিন) প্রদান কার্যক্রম। পাশাপাশি অব্যাহত থাকবে প্রথম ডোজের টিকা দেয়া।

দেশে করোনা প্রতিষেধক টিকা গ্রহণে মানুষের আগ্রহ দিন দিনই কমছে। স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখার করোনা ভাইরাসের টিকা বিষয়ক তথ্য অনুযায়ী, দেশে গত কয়েক দিন যাবতই টিকা গ্রহিতার সংখ্যা কমতির ধারা অব্যাহত রয়েছে। এরই মধ্যে আগামীকাল বৃহস্পতিবার দেশব্যাপী টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হচ্ছে। প্রথম ধাপে যারা টিকা নিয়েছেন তাদের টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী ৮ থেকে ১২ সপ্তাহের ব্যবধানে টিকার দ্বিতীয় ডোজ দেওয়া পরিকল্পনা নেয় সরকার। বর্তমান সময়ে টিকা দেওয়ার সর্বনিম্ন বয়সসীমা ৪০ বছর।

গণ টিকা কার্যক্রম শুরুর পর মঙ্গলবারই সবচেয়ে কম সংখ্যক মানুষ টিকা নিয়েছেন। এদিন সারা দেশে টিকা নিয়েছেন মাত্র ১৬ হাজার ১৮১ জন। সোমবার টিকা নিয়েছেন ৪২ হাজার ৩২২ জন। রবিবার ৪৫ হাজার ৫৩৮ জন টিকা নিয়েছেন। এর আগে শনিবার ৩৯ হাজার ৮৪৩ জন। ২ মার্চ শুক্রবার সরকারি ছুটির দিন টিকা কর্মসূচি বন্ধ ছিল। পহেলা মার্চ সারা দেশে টিকা নিয়েছেন ৪২ হাজার ৩৬০ জন। ৩১ মার্চ ৫০ হাজার ৭৫২ জন, ৩০ মার্চ সরকারি ছুটির দিন থাকায় কার্যক্রম বন্ধ ছিল। ২৯ মার্চ টিকা নিয়েছেন ৫৬ হাজার ৪৩১ জন। ২৮ মার্চ ৫৮ হাজার ৪২৪ জন, ২৭ তারিখ ৬৫ হাজার ৩৬৮ জন টিকা নেন। ২৫ মার্চ ৭০ হাজার ৪০৭ জন ২৪ মার্চ ৭৮ হাজার ৮১৭ জন সারা দেশে টিকা নিয়েছেন।

৭ ফেব্রুয়ারি থেকে সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত টিকাদান কর্মসূচি চলছে।

দ্বিতীয় ডোজ টিকা পাওয়ার জন্য টিকা কার্ডে দেওয়া মোবাইল নম্বরে এসএমএস পাঠানো হবে। গত ৪ এপ্রিল কোভিড ১৯ এর পরবর্তী টিকাদান কার্যক্রম সংক্রান্ত ৬টি দিকনির্দেশনা দেয় স্বাস্থ্য অধিদপ্তর। কোভিড-১৯ এর টিকা প্রিপেয়ার্ডনেস অ্যান্ড ডিপ্লয়মেন্ট কোর কমিটির সভায় এই নির্দেশনাগুলো নির্ধারিত হয়েছে।

নির্দেশনাগুলো হলো- আগামী ৮ এপ্রিল থেকে দেশব্যাপী দ্বিতীয় ডোজ করোনা টিকা দেওয়ার পাশাপাশি প্রথম ডোজ টিকাদান অব্যাহত রাখতে হবে। রোজার মাসে টিকাদান কার্যক্রম অব্যাহত রাখতে হবে। লকডাউনে টিকাদান কার্যক্রম অব্যাহত রাখতে হবে। টিকা কার্ড সঙ্গে রেখে রিকশা বা ব্যক্তিগত যানবাহন নিয়ে টিকা গ্রহীতারা কেন্দ্রে যেতে পারবেন। টিকা নিতে জনগণকে উদ্বুদ্ধ করতে মসজিদের মাইক, ক্যাবল টিভি ইত্যাদি ব্যবহারসহ বিভিন্নভাবে প্রচার প্রচারণার ব্যবস্থা করতে হবে।

এছাড়া ওই নির্দেশনায় উল্লেখ করা হয়, ৫ এপ্রিল থেকে প্রথম ডোজের পাশাপাশি দ্বিতীয় ডোজ টিকার তারিখ এসএমএস দিয়ে জানানো যাবে। এসএমএসে উল্লেখ করা তারিখ অনুযায়ী প্রথম ডোজ নেওয়ার কেন্দ্রে গিয়ে দ্বিতীয় ডোজ টিকা নিতে হবে। মঙ্গলবার থেকে বেক্সিমকোর সহায়তায় দেশব্যাপী টিকা পরিবহন শুরু হয়েছে। ইতোমধ্যে জেলা পর্যায়ের সংশ্লিষ্ট কমিটির কাছে টিকা পৌঁছে গেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD