শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
খালেদা জিয়া করোনায় আক্রান্ত: স্বাস্থ্য অধিদপ্তর, পরিবার এবং দল কিছু জানে না

খালেদা জিয়া করোনায় আক্রান্ত: স্বাস্থ্য অধিদপ্তর, পরিবার এবং দল কিছু জানে না

ফাইল ছবি
নিউজ ডেস্কঃ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। যদিও এ বিষয়ে খালেদা জিয়ার পরিবার এবং তার রাজনৈতিক দল কিছু জানে না।

এদিকে, রোববার (১১ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, আমি টেলিভিশনের স্ক্রলে এ খবর দেখেছি। কিন্তু আমার কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই। শুধু এইটুকু জানি শনিবার রাতে আইসিডিডিআরবি থেকে খালেদা জিয়ার করোনা টেস্ট করানো হয়েছে।

খালেদা জিয়া বর্তমানে জামিনে রয়েছেন। দুই বছরের বেশি সময় কারাগারে থাকার পর পরিবারের আবেদনে তাকে ৬ মাসের জামিনে মুক্তি দেয় সরকার। পরে তা তিন দফায় বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে তিনি গুলশানের বাসভবন ফিরোজায় আছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD