শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
সব বিমান চলাচল বন্ধ ২০ এপ্রিল পর্যন্ত

সব বিমান চলাচল বন্ধ ২০ এপ্রিল পর্যন্ত

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ

করোনার বিস্তার রোধে অভ্যন্তরীণ ফ্লাইটের পর এবার বন্ধ করা হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইটও।

লকডাউন চলাকালে ১৪ থেকে ২০ এপ্রিল পর্যন্ত এক সপ্তাহ আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

তবে পণ্যবাহী উড়োজাহাজ (কার্গো) ও বিশেষ ফ্লাইট চলাচল করতে পারবে। রোববার (১১ এপ্রিল) সন্ধ্যায় গণমাধ্যমকে এসব কথা জানিয়েছেন বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।

এর আগে গত ৫ এপ্রিল থেকে শুরু হওয়া সাত দিনের লকডাউনে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে ১২ ও ১৩ এপ্রিল বাংলাদেশ থেকে আন্তর্জাতিক পথে উড়োজাহাজ চলাচল করবে।

মফিদুর রহমান বলেন, ১২ ও ১৩ এপ্রিলে আন্তর্জাতিক রুটগুলোতে উড়োজাহাজ চলবে। ১৪ এপ্রিল ভোর থেকে আর কোনো ফ্লাইট পরিচালনা করা হবে না।

রবিবার একটি আন্তমন্ত্রণালয়ের বৈঠক থেকে এ সিদ্ধান্ত এসেছে বলে তিনি জানান।

বেবিচক জানিয়েছে, যাত্রী চলাচলে ফ্লাইট বন্ধ থাকলেও পণ্যবাহী উড়োজাহাজ (কার্গো) ও বিশেষ ফ্লাইট চলাচল করবে। মন্ত্রণালয়ের বৈঠকের সিদ্ধান্তটি প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।

অনুমোদন এলে জনপ্রশাসন মন্ত্রণালয় কিংবা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD