শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা
ফ্রান্স ও সুইডেনে কোরআন এবং মহানবীকে অবমাননার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

ফ্রান্স ও সুইডেনে কোরআন এবং মহানবীকে অবমাননার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি\
সম্প্রতি সুইডেনে পবিত্র কুরআনে অগ্নিসংযোগ ও নরওয়েতে কোরআনের পাতা ছিঁড়ে অবমাননা করা এবং ফ্রান্সের শার্লি হেবদো ম্যাগাজিনে মহানবী সা. এর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে গতকাল শুক্রবার মানববন্ধন করেছে সম্মিলিত কওমী প্রজন্ম ব্রাহ্মণবাড়িয়া। বিকাল সাড়ে ৫টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গনে আয়োজিত মানববন্ধনে সংগঠনের মুখপাত্র হাফেজ মুফতী এরশাদুল্লাহ কাসেমীর সভাপতিত্বে ও মাওলানা আশরাফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন মুফতী নিয়ামুল ইসলাম, মুফতি যুবায়ের সাইফুল্লাহ, মাওলানা সাইফুর রহমান মুন্না, মুফতি কেফায়েতুল্লাহ, মাওলানা ইয়াছিন আরাফাত,মাওলানা সৈয়দ আবুল কাসেম, মাওলানা নাঈমুল হক সাদেকী, মাওলানা আঃ মুমিন মেসবাহ প্রমুখ।
বক্তারা বলেন, সুইডেন ও নরওয়েতে ইসলাম বিরোধী উগ্রগোষ্ঠী আল্লাহ প্রদত্ত্ব সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ পবিত্র কুরআন শরীফে অগ্নিসংযোগ ও সর্বশেষ নবী মুহাম্মদুর রাসুলুল্লাহ সা. এর অবমাননা করে চরম ধৃষ্টতার পরিচয় দিয়েছে। পবিত্র কুরআন ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসুলুল্লাহ সা. এর শানে কোন ধরনের অবমাননা মুসলমানগণ সহ্য করতে পারে না। ধর্ম অবমাননা ও শান্তি বিনষ্টের অপরাধে অবিলম্বে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD