শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
মুক্তিযোদ্ধা জাহানারা হকের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

মুক্তিযোদ্ধা জাহানারা হকের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

আবুল খায়ের স্বপন।।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের মা ও দেশের অন্যতম সংবিধানপ্রণেতা প্রখ্যাত আইনজীবী মরহুম সিরাজুল হকের স্ত্রী বীর মুক্তিযোদ্ধা জাহানারা হকের প্রথম মৃত্যুবার্ষিকী আজ (রোববার)।

২০২০ সালের এই দিনে (১৮ এপ্রিল) ৮৬ বছর বয়সে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে (অ্যাপোলো হাসপাতাল) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

২০১৯ সালের ২৬ অক্টোবর রাতে বনানীর বাসভবনে হার্ট অ্যাটাক ও ব্রেইন স্ট্রোক করেন জাহানারা হক। ওই রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর দীর্ঘ প্রায় ছয় মাস মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মারা যান তিনি। তাকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়।

বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর ও বঙ্গবন্ধুহত্যা মামলার প্রধান আইনজীবী অ্যাডভোকেট সিরাজুল হক ২০০২ সালের ২৮ অক্টোবর পরলোক গমন করেন। ২০১৭ সালের ১০ মার্চ যুক্তরাষ্ট্রের ডালাসে একটি হাসপাতালে তার ছোট ছেলে আরিফুল হক রনি চিকিৎসাধীন অবস্থায় ৫৬ বছর বয়সে মারা যান। ২০১৮ সালের ১৫ জুলাই তার একমাত্র মেয়ে সায়মা ইসলামও ৬৫ বছর বয়সে ঢাকায় মারা যান।

গত কয়েক বছরে পরিবারের সকল সদস্যকে হারান আইনমন্ত্রী আনিসুল হক। বিয়ের তিন বছরের মাথায় ১৯৯১ সালের ২ জানুয়ারি সড়ক দুর্ঘটনায় স্ত্রী নূর আমতুল্লাহ্ রিনা হককে হারান আইনমন্ত্রী। এরপর তিনি আর বিয়ে করেননি। তার কোনো সন্তান নেই।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD