শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
ভ্যাকসিনের জন্য ভারত-বাংলাদেশ সম্পর্কে ভাটা পড়বে না আখাউড়ায-ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী

ভ্যাকসিনের জন্য ভারত-বাংলাদেশ সম্পর্কে ভাটা পড়বে না আখাউড়ায-ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী

বিশেষ প্রতিনিধি।।

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, কোভিড ভ্যাকসিনের জন্য ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কোনো ভাটা পড়বে না।

চার দিনের ভারত সফর শেষে বৃহস্পতিবার সকালে আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশন সীমান্তপথে ঢাকায় ফিরে যাওয়ার সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, করোনাভাইরাস মহামারি মোকাবিলায় ভারতের কাছ থেকে বাংলাদেশ ৭০ লাখ টিকা সরবরাহ করেছে। চুক্তি মতে, খুব দ্রুত বাকি কোভিড ভ্যাকসিন পেয়ে যাবে বাংলাদেশ।

তিনি বলেন, দুই দেশের সম্পর্ক উন্নত আছে। কোভিড ভ্যাকসিনের জন্য দুই দেশের সম্পর্কে বাধা পড়বে না।

বিক্রম দোরাইস্বামী বলেন, ভারতে এ মুহূর্তে নিজেদের কোভিড ভ্যাকসিনের সংকট আছে। উৎপাদন বাড়ানো হচ্ছে। শিগগিরই বাংলাদেশেও কোভিড ভ্যাকসিন সরবরাহ করা হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের নিবিড় সম্পর্ক রয়েছে। এ কারণেই অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশের সঙ্গে বেশি ভ্যাকসিন সরবরাহ চুক্তি আছে এবং চুক্তি মতে বাকি টিকাগুলো ক্রমান্বয়ে সরবরাহ করা হবে।

সফর শেষে সস্ত্রীক হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীকে চেকপোস্টে স্বাগত জানান আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূর এ আলম, ওসি মিজানুর রহমান প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD