আবুল খায়ের স্বপন।।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গত শনিবার রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে আইন মন্ত্রী আনিসুল হক এর বাড়ির ডাকাতির মামলা চার্জসীট ভূক্ত আসামী দুর্ধষ ডাকাত ও কুখ্যাত মাদক ব্যবসায়ী সোহাগ সরকার (৩১)কে গ্রেপ্তার করেছে। এ সময় তাঁর কাছ থেকে ১৪ কেজি গাঁজা জব্দ করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
পুলিশ বলছেন, সোহাগ সরকার এলাকার দুর্ধষ ডাকাত ও মাদক ব্যবসায়ী। আইন মন্ত্রী আনিসুল হক এর বাড়ির ডাকাতির মামলা চার্জসীট ভূক্ত
আসামী। তারঁ বিরুদ্ধে ডাকাতি, চুরি মাদক,অপহরনসহ পাঁচটি মামলা রয়েছে।
গ্রেপ্তার হওয়া সোহাগ সরকার কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের কামালপুর গ্রামের মৃত সুলতান সরকারের ছেলে। তাকে আজ রোবববার সকালে ১০ দিনের রিমান্ড চেয়ে ব্রাহ্মণবাড়িয়া জুডিশিয়াল ম্যাজিষ্ট্যাট আদালতে পাঠিয়েছে পুলিশ। আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেছেন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, সোহাগ সরকার ২০১৩ সালে আইন মন্ত্রী আনিসুল হক এর বাড়ির ডাকাতি মামলার চার্জসীট ভূক্ত আসামী। সোহাগ সরকার গত শনিবার রাতে কসবা উপজেলার কুটি ইউনিয়নের বাইসার এলাকা দিয়ে গাঁজা পাচার করার সময় টহলরত পুলিশ তাকে আটক করে। এ সময় তার সাথে থাকা ব্যাগ তল্লাসী করে ১৪ কেজি গাঁজা জব্দ করেন। এ ঘটনায় কসবা থানার এস.আই যোবাইদুল হাসান বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর ভূইয়া বলেন, সোহাগ সরকার এলাকার দুর্ধষ ডাকাত ও মাদক ব্যবসায়ী। তিনি আইন মন্ত্রী
আনিসুল হক এর বাড়ির ডাকাতির মামলা চার্জসীট ভূক্ত আসামী। তারঁ বিরুদ্ধে ডাকাতি, চুরি, মাদক,অপহরনসহ পাঁচটি মামলা রয়েছে। তাঁকে ১৪কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। তাকে ১০দিনের রিমান্ড চেয়ে ব্রাহ্মণবাড়িয়া জুডিশিয়াল ম্যাজিষ্ট্যাট আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেছেন।
Leave a Reply