শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
কসবায় পল্লী বিদ্যুতের বকেয়া বিলের জন্য লাইন কাটতে গেলে তিন লাইনম্যানকে বেঁধে মারধোর, পুলিশের মাধ্যমে উদ্ধার,৪০ হাজার টাকা লুট

কসবায় পল্লী বিদ্যুতের বকেয়া বিলের জন্য লাইন কাটতে গেলে তিন লাইনম্যানকে বেঁধে মারধোর, পুলিশের মাধ্যমে উদ্ধার,৪০ হাজার টাকা লুট

আক্তার হোসেন

আবুল খায়ের স্বপন।।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আজ রোববার বিকেলে পল্লী বিদ্যুতের ১৪ মাসের বকেয়া বিলের জন্য লাইন কাটতে গেলে তিন লাইনম্যানকে আটকে রেখে মারধোর করার অভিযোগ পাওয়া গেছে। ছিনিয়ে নিয়ে গেছে ৪০ হাজার টাকা এবং ভাংচুর করেছে দুটি মোটর সাইকেল। পুলিশ ঘটনাস্থলে পৌছে তাদেরকে উদ্ধার করেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ ও স্থানীয় সুত্রে জানা গেছে, কসবা উপজেলার মুলগ্রাম ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের আজু মুন্সীর ছেলে জাকির মিয়ার নামে পল্লী বিদ্যুতের একটি মিটার রয়েছে। ১৪ মাস ধরে কোন বিল পরিশোধ করছেন না। এতে করে ওই মিটারটিতে ৮ হাজার ৬০২ টাকা বকেয়া রয়েছে। আজ রোববার বেলা ৩টার দিকে পল্লী বিদ্যুতের লাইনম্যান অলিউল্লাহ (২৫), লাইন টেকনেশিয়ান ইসলাম উদ্দিন (৪০),আবদুর রাজ্জাক (৪০) ওই মিটারটির লাইন কেটে দেওয়ার জন্য যায়। এ সময় জকির হোসেনের ভাই আক্তার হোসেন বাধা দেয়। এ নিয়ে তাদের সাথে কথা কাটা-কাটি হয়।
এক পর্যায়ে আক্তার হোসেন ইট দিয়ে আঘাত করলে অলিঊল্লাহ এর মাথা ফেটে গেলে তিনি মাটি লুটে পড়ে যায়। পরে আক্তার হোসেনের ভাই আনোয়ার হোসেন ও শরীয়ত উল্লাহসহ বাড়ির লোকজন দৌড়ে লাইন টেকনেশিয়ান ইসলাম উদ্দিন ও আবদুর রাজ্জাক মারধোর করে বাড়িতে বেধেঁ রেখে আটকে রাখেন। এ সময় তাদের কাছে থাকা বকেয়া বিলের প্রায় ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং তাদের ব্যবহৃত দুটি মোটর সাইকেল ভাংচুর করে। খবর পেয়ে কসবা থানা পুলিশ ঘটনাস্থলে আহত ও আটককৃতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।

ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির কসবা আঞ্চলিক কার্যালয়ের জুনিয়র ইঞ্জিনিয়ার মো. হারুনুর রশিদ বলেন, জাকির মিয়ার নামে মিটারটিতে ১৪ মাসের বকেয়া বিল রয়েছে। লাইন কাটতে গেলে জাকির মিয়ার আক্তার মিয়াসহ অন্যরা তিন লাইনম্যানকে মারধোর করে আটকে রাখে। অলিউল্লাহ এর মাথা ফেটে গেছে। তাদের কাছ থেকে বকেয়া আদায় করা ৪০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। তাদের ব্যবহৃত দুটি মোটর সাইকেল ভাংচুর করেছে।

ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির কসবা আঞ্চলিক কার্যালয়ের উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) রিষু কুমার ঘোষ বলেন, বিষয়টি কসবা থানার ওসিকে মোবাইল ফোনে জানানোর পর পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করিয়েছে। এ ঘটনায় মামলা লিখা হচ্ছে। থানায় জমা দেওয়া হবে।

কসবা থানার উপ পরিদর্শক (এস.আই) মো. আবদুর রাজ্জাক বলেন বকেয়া বিলের জন্য লাইন কাটতে গেলে তিনজন লাইনম্যানকে মারধোর করে আটক করে রাখে। ঘটনাস্থলে পৌছে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়েছি। এ ঘটনায়
লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD