শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
করোনায় আরও ৭৮ জনের মৃত্যু, আক্রান্ত ৩০৩১

করোনায় আরও ৭৮ জনের মৃত্যু, আক্রান্ত ৩০৩১

ফাইল ছবি
মোঃ আবু হামজা।।

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১১ হাজার ২২৮ জনে দাঁড়িয়েছে।

এ ছাড়া দেশে নতুন করে আরও তিন হাজার ৩১ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট সাত লাখ ৫১ হাজার ৬৫৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন পাঁচ হাজার ২৩৪ জন। এ নিয়ে দেশে মোট ছয় লাখ ৬৬ হাজার ৯২৭ জন করোনা থেকে সুস্থ হলেন।

আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩৫৮টি ল্যাবে ২৪ হাজার ২৩৭ টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ২৪ হাজার ৫০৯ টি। করোনা শনাক্তের হার ১২ দশমিক ৫১ শতাংশ। মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ। সুস্থতার হার ৮৮ দশমিক ৭৩ শতাংশ।

২৪ ঘণ্টায় নতুন ৭৮ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ৪৫ জন ও নারী ৩৩ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন আট হাজার ২২৬ জন ও নারী তিন হাজার দুই জন।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগের ৫০ জন,চট্টগ্রাম বিভাগের ১০ জন, রাজশাহী বিভাগে ছয়জন, খুলনা বিভাগের ছয়জন, বরিশাল বিভাগে একজন, সিলেট বিভাগে তিনজন, ময়মনসিংহ বিভাগে দুইজন। সরকারী হাসপাতালে ৪৯ জন, বেসরকারী হাসপাতালে ২৭ জন ও বাসায় দুইজন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD