শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
বাকেরগঞ্জে ১০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

বাকেরগঞ্জে ১০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

আমির হোসেনঃ

বাকেরগঞ্জ উপজেলায় ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ এপ্রিল) উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের মুন্সীর দোকান এলাকা থেকে বাকেরগঞ্জ থানার এস.আই আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এএসআই নজরুল ইসলাম, ফারুক ও সুজন মাঝীর সহযোগিতায় তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা জব্দ করেন পুলিশ সদস্যরা।

গ্রেফতাররা হলেন—বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের পারশিবপুর এলাকার ইউসুফ হাওলাদারের ছেলে উজ্জল হাওলাদার (৩০) ও মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নের কাঠালতলী এলাকার মোস্তফা মৃধার ছেলে মনির হোসেন (২৬)।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, ইয়াবা বিক্রির সময় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সকালে আদালতের মাধ্যমে গ্রেফতারদের হাজতে পাঠানো হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD