শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
ব্রাহ্মণবাড়িয়া বিশেষ শাখার এএসপিকে সিলেটে বদলি

ব্রাহ্মণবাড়িয়া বিশেষ শাখার এএসপিকে সিলেটে বদলি

বিষেশ প্রতিনিধি।।

হেফাজতে ইসলামের তাণ্ডবের এক মাস পর ব্রাহ্মণবাড়িয়া পুলিশের বিশেষ শাখার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আলাউদ্দিন চৌধুরীকে বদলি করা হয়েছে।
তাকে সিলেট রেঞ্জ রিজার্ভ ফোর্সে বদলি করা হয়েছে বলে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রইছ উদ্দিন জানান।

তবে বদলির কারণ বলেননি তিনি। মঙ্গলবার পুলিশের সদর দপ্তর থেকে এই আদেশ আসে বলে তিনি জানান। এর আগে সোমবার সদর থানার ওসি আব্দুর রহিমকে রংপুরে বদলি করা হয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতা করে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থক ও মাদ্রাসা ছাত্ররা। তাদের তাণ্ডবে পুলিশ সুপারের কার্যালয়, সিভিল সার্জনের কার্যালয়, জেলা পরিষদ কার্যালয়, পৌরসভা কার্যালয়, আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন, সদর উপজেলা ভূমি অফিস ও জেলা গণগ্রন্থাগারসহ সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনায় ভাঙচুর করার পাশাপাশি আগুন দেওয়া হয়।

এসব ঘটনায় ৫৬টি মামলা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত ৩৭৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD