বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
দুই বাংলাদেশিকে জাপানের সম্মাননা

দুই বাংলাদেশিকে জাপানের সম্মাননা

উজ্জল হোসেন।।

জাপান সরকার দুই বাংলাদেশিকে ‘দ্য অর্ডার অব দ্য রাইজিং সান’ সম্মাননায় ভূষিত করেছে। তাঁরা হলেন জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (জেবিসিসিআই) প্রথম সভাপতি মতিউর রহমান এবং বাংলাদেশে কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশনের কান্ট্রি ম্যানেজার মোহা. আবু সাইদ। গতকাল বৃহস্পতিবার বসন্তকালীন রাজকীয় সম্মাননা পাওয়া বিদেশিদের নাম ঘোষণা করা হয়।

মতিউর রহমান ২০০৪ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত জেবিসিসিআই সভাপতি ছিলেন। এ ছাড়া তিনি উত্তরা গ্রুপ অব কম্পানিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ মোটরসাইকেল অ্যাসম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি। জাপান ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও অর্থনৈতিক সংলাপে বিশাল অবদানের জন্য তাঁকে এ সম্মাননা দেওয়া হচ্ছে। তাঁর অব্যাহত ভূমিকায় বর্তমানে তিন শর বেশি জাপানি কম্পানি বাংলাদেশে কাজ করছে।
আবু সাইদ ১৯৮৭ সাল থেকে বাংলাদেশে কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশনের কান্ট্রি ম্যানেজার হিসেবে চট্টগ্রাম ও কুমিল্লায় জাপানিদের কবরসহ যুদ্ধসমাধি দেখাশোনা করছেন। জেনেভা কনভেনশনের চেতনাকে সম্মান জানিয়ে তিনি জাপান ও কমনওয়েলথ রাষ্ট্রগুলোর নিহতদের কবরগুলোর পার্থক্য না করেই সমাধি এলাকা পরিচ্ছন্ন ও প্রশান্ত রেখেছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD