শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
আফগানিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ৩০, আহত ৯০

আফগানিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ৩০, আহত ৯০

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় লোগার প্রদেশে বেসরকারি একটি অতিথিশালার সামনে গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। শুক্রবার এ ঘটনায় আরও ৯০ জনের বেশি আহত হয়েছেন।

আজ শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ হামলার ঘটনায় তালেবানকে দায়ী করেছে। তবে এখন পর্যন্ত এ হামলার দায় কেউ শিকার করেনি।

তবে অতিথি ভবনেই কেন হামলার টার্গেট করা হলো, সে ব্যাপারে কোনো কারণ জানা যায়নি। এ ঘটনায় যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সৈন্যরা জড়িত কিনা তারও কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। আফগানিস্তানে অতিথি ভবনগুলোতে প্রাদেশকি সরকার অসচ্ছল, ভ্রমণকারী ও শিক্ষার্থীদের থাকার ব্যবস্থা করে থাকে। নিহতদের মধ্যে কয়েকজন শিক্ষার্থী রয়েছে।

বার্তাসংস্থা এপির খবরে বলা হয়েছে, অতিথি ভবনে কয়েকজন পুলিশ বাসায় ফিরতে গাড়ির জন্য অপেক্ষা করছিল। অন্যান্য রুমগুলোতে আর্থিকভাবে অসচ্ছল বেশকিছু বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থী ছিল। তারা পরীক্ষায় অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

সংবাদমাধ্যম বিবিসি জানায়, বোমা বিস্ফোরণে অতিথি ভবনের ছাদধসে পড়ে। আশপাশের ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকেই ধ্বংসস্তূপে চাপা পড়েছিল।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান বলেন, আহতদের অবস্থা আশঙ্কাজনক। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা দখলের পর সবচেয়ে বড় সহিংসতা দেখল আফগানিস্তান। এর মধ্যে ২০ বছর পর যুক্তরাষ্ট্র আফগানিস্তানের সঙ্গে চিরতরে যুদ্ধ শেষ করার ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্র দেশটি থেকে সেপ্টেম্বরের মধ্যে তারা সকল সেনা প্রত্যাহার করে নিচ্ছে। শনিবার (১ মে) আড়াই থেকে সাড়ে তিন হাজার মার্কিন সেনা আফগানিস্তান ত্যাগ করবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD