শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
দেশে ৮৭ লাখের বেশি ডোজ ভ্যাকসিন দেওয়া শেষ

দেশে ৮৭ লাখের বেশি ডোজ ভ্যাকসিন দেওয়া শেষ

ছবিঃ সংগ্রহীত

নিউজ ডেস্কঃ
দেশে করোনাভাইরাসের টিকাদান শুরুর পর এখন পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছে ৫৮ লাখ ১৯ হাজার ৬১৬ জন। আর দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ২৯ লাখ ৩৬ হাজার ২৪১ জন। দুই ডোজ মিলিয়ে ৮৭ লাখ ৫৫ হাজার ৮৭৫ লাখ ডোজ ভ্যাকসিন দেওয়া শেষ হয়েছে।

রবিবার ( ২ মে) স্বাস্থ্য অধিদফতর টিকাদান বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

গত সোমবার থেকে ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া বন্ধ রয়েছে। প্রথম ডোজ টিকা নেওয়া ৫৮ লাখ ১৯ হাজার ৬১৬ জনের মধ্যে পুরুষ ৩৬ লাখ আট হাজার ৭৬৭ জন আর নারী ২২ লাখ ১০ হাজার ৮৮৯ জন।

দ্বিতীয় ডোজ টিকা নেওয়া ২৯ লাখ ৩৬ হাজার ২৪১ জনের মধ্যে পুরুষ টিকা নিয়েছেন ১৯ লাখ দুই হাজার ৪০৫ জন আর নারী টিকা নিয়েছেন ১০ লাখ ৩৩ হাজার ৮৩৬ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, আজ বিকাল সাড়ে ৫টা পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন ৭২ লাখ ৪৮ হাজার ৮২৮ জন।

দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলে। দ্বিতীয় ডোজ টিকাদান কর্মসূচি শুরু হয় গত ৮ এপ্রিল থেকে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD