শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
এখনও আগুন জ্বলছে সুন্দরবনে

এখনও আগুন জ্বলছে সুন্দরবনে

নিউজ ডেস্কঃ

নিয়ন্ত্রণে আসেনি সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দাসের ভারানি এলাকায় লাগা আগুন। মঙ্গলবার (৪ মে) সকালে আগুন নেভাতে দ্বিতীয় দিনের মত ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সুন্দরবনে প্রবেশ করেছে। বনবিভাগের শতাধিক বনরক্ষী ও কর্মকর্তারাও ঘটনাস্থলে যাচ্ছেন।

এর আগে সোমবার (৩ মে) সন্ধ্যা ৭টায় দিনের আলো ফুরিয়ে গেলে অভিযান বন্ধ করে ফায়ার সার্ভিস। সোমবার দুপুরে দাসের ভারানি এলাকায় আগুন লাগে। সন্ধ্যা পর্যন্ত অন্তত ২ একর বন জুড়ে আগুন জ্বলছিল বলে জানিয়েছে বন বিভাগ।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক জয়নাল আবেদিন বলেন, দ্বিতীয় দিনের মত আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করার জন্য আমাদের শতাধিক স্টাফ ও কর্মকর্তা ঘটনাস্থলে যাচ্ছে। চেষ্টা করছে ফায়ার সার্ভিসও। আশা করছি আজকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD