শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
মমতার শপথগ্রহণ আজ, থাকছে যেসব হেভিওয়েট

মমতার শপথগ্রহণ আজ, থাকছে যেসব হেভিওয়েট

নিউজ ডেস্কঃ

আজ (বুধবার) পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো শপথ নিতে যাচ্ছেন মমতা ব্যানার্জি। করোনার কারণে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান হবে অনাড়ম্বরভাবে। তারপরও আমন্ত্রিতদের তালিকায় রয়েছে বেশ কয়েকজন হেভিওয়েটদের নাম।

যেহেতু করোনাবিধি মেনে খুব অল্প মানুষের উপস্থিতিতে এই শপথ গ্রহণ অনুষ্ঠান হতে চলেছে, তাই বাছাই করা ব্যক্তিত্বরাই এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছেন। উল্লেখ্য, গত দু’বারই মমতার শপথগ্রহণ অনুষ্ঠানে ভিন রাজ্যের অনেক হেভিওয়েটের উপস্থিত থাকতে দেখা গেছে। তবে করোনা আবহে এবার সেই প্রথা ভাঙছে। তবে রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে ডাকা হয়েছে বিরোধী নেতাদের।

মমতা ব্যানার্জির শপথগ্রহণ আমন্ত্রিতদের তালিকায় থাকছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মনোজ টিগ্গা। আমন্ত্রণ জানানো হয়েছে সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র এবং বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীকে ৷ আমন্ত্রণ গেছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নানের কাছেও। এছাড়াও বুধবারের শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছে কলকাতায় থাকা বিভিন্ন দেশের রাষ্ট্রদূতকে। আমন্ত্রণ করা হয়েছে ইস্টার্ন কমান্ডও।

তৃণমূলের পক্ষ থেকে ওই অনুষ্ঠানে থাকবেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, সুব্রত মুখোপাধ্যায়, দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূল যুব সভাপতি অভিষেক ব্যানার্জি ও কলকাতা পৌরনিগমের পৌর প্রশাসক ফিরহাদ হাকিম।

এছাড়াও এমপি হিসেবে উপস্থিত থাকবেন শতাব্দী রায় ও দেব। সাথে থাকবেন বিসিসিআইয়ের প্রধান সৌরভ গাঙ্গুলিকেও।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD