শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ভারতে করোনায় মৃত্যুর নতুন রেকর্ড

ভারতে করোনায় মৃত্যুর নতুন রেকর্ড

ছবিঃ সংগৃহীত
রাজশ্রী, কলকাতা।।

মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) তাণ্ডবে গত ২৪ ঘণ্টায় ভারতে আরো ৩ হাজার ৭৮৬ জনের মৃত্যু হয়েছে, যা মহামারি চলাকালে একদিনে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড। এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানি ২ লাখ ২৬ হাজার ছাড়াল।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে জানা যায়, ভারতে করোনা রোগী শনাক্ত হয়েছে ২ কোটি ৬ লাখ ৫৮ হাজার ২৩৪ জন। আর মারা গেছেন ২ লাখ ২৬ হাজার ১৬৯ জন।

এর মাঝে পাঁচটি রাজ্য ২৪ ঘণ্টায় দেখল এ যাবৎকালের রেকর্ড মৃত্যু। রাজ্যগুলো হল উত্তর প্রদেশ, কর্ণাটক, পাঞ্জাব, হরিয়ানা ও পশ্চিমবঙ্গ।

বরাবরের মতোই প্রাণহানির শীর্ষে মহারাষ্ট্র। রাজ্যটিতে দিনে ৯শ’র কাছাকাছি মানুষ মারা গেছে। পরের অবস্থানেই রয়েছে রাজধানী দিল্লি।

ভারতে প্রতিদিনই সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা আগের রেকর্ডকে ছাড়িয়ে যাচ্ছে। প্রচণ্ড অক্সিজেন সংকটে মৃত্যু হয়েছে বহু মানুষের। মর্গ ও শ্মশানে ভিড় পড়ে গেছে। শ্মশানে জায়গার সংকুলান না হওয়ায় দিল্লিসহ কয়েক রাজ্যে গণচিতা তৈরি করা হয়েছে। খোঁড়া হচ্ছে গণকবর এবং মরদেহ পোড়াতে বানানো হয়েছে অস্থায়ী শ্মশান। জাত-ধর্ম ভুলে মৃতদেহ সৎকারে সহযোগিতা করছে মুসলিমরাও।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এ মাসে ভারতে করোনাভাইরাস পরিস্থিতি আরো ভয়ংকর রূপ নেবে। এ সময়ে একদিনে মৃত্যুর সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে যেতে পারে। সংক্রমণও হবে রেকর্ড পরিমাণ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD