শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ভারতে ১০ হাজার রেমডেসিভির পাঠাল বাংলাদেশ

ভারতে ১০ হাজার রেমডেসিভির পাঠাল বাংলাদেশ

নিউজ ডেস্কঃ

করোনাভাইরাসের সংক্রমণরোধে জরুরি সহায়তার অংশ হিসেবে করোনা চিকিৎসায় ব্যবহৃত রেমডেসিভির ওষুধ পাঠিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার বিকেলে কলকাতায় উপ হাইকমিশনার তৌফিক হাসান ১০ হাজার রেমডেসিভির ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধির হাতে তুলে দেন। এ সময় রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পররাস্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস এ তথ্য নিশ্চিত করেন।

বেনাপোল চেকপোস্টে রেমডেসিভি হস্তান্তরের সময় বাংলাদেশে পক্ষে কাস্টমস এর ডেপুটি কমিশনার মোস্তাফিজুর রহমান ও বিজিবির পক্ষে ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে: কর্নেল সেলিম রেজা উপস্থিত ছিলেন।

বেনাপোল কাস্টমস কমিশনার মো: আজিজুর রহমান জানান, ভারতে করোনার পরিস্থিতি দ্রæত অবনতি হওয়ায় বাংলাদেশ সরকার সেদেশের মানুষের জন্য জরুরি ভিত্তিতে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠানোর প্রস্তাব দেয়। তবে এই ওষুধের মধ্যে প্রয়োজনীয় রেমডেসিভিরও রয়েছে। ভারতে এখন প্রচুর রেমডেসিভির সংকট। সে কারণে এই ওষুধ পাঠানো হচ্ছে। ভারতে করোনা অবনতি হওয়ায় গত ৩০ এপ্রিল বাংলাদেশ সরকার জরুরি সহায়তার ঘোষণা দেয়। কাস্টমস কর্তৃপক্ষ দ্রæত কাগজ পত্রের আনুষ্ঠিকতা শেষ করা হয়।

ভারতের করোনাভাইরাসের সংক্রমণ ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে। গতকাল বুধবার এক দিনে করোনা রোগী শনাক্ত ও মৃত্যুতে নতুন রেকর্ড হয়েছে। ভারতে বুধবার ৪ লাখ ১২ হাজার ২৬২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। ভারতে আগে কখনো এক দিনে এত রোগী শনাক্ত হয়নি। এক দিনে রেকর্ড ৩ হাজার ৯৮০ জন করোনায় মারা গেছেন।

দেশটিতে করোনা রোগীর সংখ্যা ব্যাপকভাবে বাড়তে থাকায় চাপ সামাল দিতে হাসপাতালগুলো হিমশিম খাচ্ছে। হাসপাতালে পাওয়া যাচ্ছে না শয্যা। অনেকের অবস্থা গুরুতর হলেও হাসপাতালে ভর্তির সুযোগ পাচ্ছেন না।

ঘরে রেখে তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালে অক্সিজেনের অভাবে রোগীদের মৃত্যুর খবর আসছে।

এমন পরিস্থিতিতে ভারতের পাশে এসে দাঁড়িয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। ভারতের করোনা সংকটে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, সৌদি আরব, ইউরোপীয় ইউনিয়নসহ বেশ কয়েকটি দেশ ও সংস্থা জরুরি চিকিৎসা সহায়তার ঘোষণা দিয়েছে।

আগামীনিউজ/জনী

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD