শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ভারতের সীমান্ত বন্ধ আরো ১৪ দিন

ভারতের সীমান্ত বন্ধ আরো ১৪ দিন

ছবি: সংগৃহীত
নিউজ ডেস্কঃ
ভারতের সঙ্গে বাংলাদেশের স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরও ১৪ দিন বাড়ানো হয়েছে।করোনা সংক্রমণ পরিস্থিতি ভয়ংকর হয়ে ওঠার পরিপ্রেক্ষিতে দেশটির সঙ্গে এ সময় স্থলপথে ভারত থেকে যাত্রী আসা-যাওয়া বন্ধ থাকবে। তবে পণ্যবাহী যানবাহন চলবে।

শনিবার (৮ মে) পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে উপস্থিত একটি সূত্র এ তথ্য জানায়।

বৈঠকে সিদ্ধান্ত হয়, প্রথম দফার মতো এবারও বাংলাদেশের যেসব নাগরিক চিকিৎসার জন্য ভারতে আছেন এবং যাদের ভিসার মেয়াদ ১৫ দিনের কম, কেবল তারাই বেনাপোল, আখাউড়া ও বুড়িমারি- এই তিন সীমান্ত দিয়ে দেশে ফিরতে পারবেন। এ ক্ষেত্রে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশিদের দিল্লি, কলকাতা ও আগরতলার বাংলাদেশ মিশনের অনাপত্তিপত্র নিতে হবে। উল্লেখ্য, গত ২৬ এপ্রিল থেকে ভারত-বাংলাদেশ স্থলসীমান্ত বন্ধ রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD