সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ঈদে বাড়ি ফিরে বাবা-মাকে ঝুঁকিতে ফেলবেন না: প্রধানমন্ত্রী

ঈদে বাড়ি ফিরে বাবা-মাকে ঝুঁকিতে ফেলবেন না: প্রধানমন্ত্রী

ফাইল ছবি
নিউজ ডেস্কঃ

যে যেখানে আছেন সেখানেই ঈদ উদযাপন করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ঈদের সময় মানুষ পাগল হয়ে গ্রামে ছুটছে। কিন্তু আপনারা এই যে একসঙ্গে যাচ্ছেন, এই চলার পথে ফেরিতে হোক, গাড়িতে হোক যেখানে হোক কার যে করোনা ভাইরাস আছে, আপনি জানেন না কিন্তু আপনি সেটা বয়ে নিয়ে যাচ্ছেন, আপনার পরিবারের কাছে। মা-বাবা ভাই-বোন দাদা-দাদি যেই থাক আপনি কিন্তু তাকেও সংক্রমিত করবেন, তার জীবনটাও মৃত্যুঝুঁকিতে ফেলে দিবেন।

রবিবার (৯ মে) সকালে পূর্বাচল নতুন শহর প্রকল্পের অবশিষ্ট মূল অধিবাসী এবং সাধারণ ক্ষতিগ্রস্ত সমন্বয়ে মোট ১৪৪০ জনের মধ্যে প্লট বরাদ্দ-পত্র প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এসময় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্লট প্রাপ্ত গ্রাহকগণ এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

তিনি বলেন, একটা ঈদে কোথাও না গিয়ে নিজের ঘরে থাকতে কি ক্ষতিটা হয়? কাজেই আপনারা ছোটাছুটি না করে যে যেখানেই আছেন সে সেখানে থাকেন। সেইখানেই নিজের মতো করে ঈদ উদযাপন করেন।

দেশবাসীর উদ্দেশ্য প্রধানমন্ত্রী বলেন, করোনা ভাইরাসের সময় আপনারা একটু মাস্ক পরে থাকবেন, সাবধানে থাকবেন। কারণ, আবার নতুন একটা ধরণ এসেছে, এটা আরও বেশি ক্ষতিকর। যাকে ধরে সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়। সেজন্য আপনি নিজে সুরক্ষিত থাকবেন, অপরকে সুরক্ষা দেবেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD