শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়া সহিংসতায় নিজের সম্পৃক্তার দায় স্বীকার করলেন কাসেমী

ব্রাহ্মণবাড়িয়া সহিংসতায় নিজের সম্পৃক্তার দায় স্বীকার করলেন কাসেমী

ছবিঃ সংগৃহীত

জেলায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের চালানো সহিংসতায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন হেফাজত নেতা মুফতি আব্দুর রহিম কাসেমী।

রোববার (০৯ মে) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহিদ হোসেনের আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

আব্দুর রহিম কাসেমী হেফাজতে ইসলামের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।

গত ২৩ এপ্রিল তিনি সংগঠনের সকল পদ থেকে পদত্যাগ করেন। গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের কর্মী-সমর্থকদের চালানো তাণ্ডবের ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের শাস্তিও দাবি করেন তিনি।

গত ৪ মে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের ভাদুঘর থেকে আব্দুর রহিম কাসেমীকে আটক করে পুলিশ। এরপর তাকে পুলিশ সুপারের কার্যালয় ও ২ নম্বর পুলিশ ফাঁড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় গ্রেফতার দেখানো হয়। গত ২৭ মার্চ ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা পাঁচ হাজার জনকে আসামি করে ওই মামলাটি দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ইন্সপেক্টর) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, তাণ্ডবের ঘটনায় আব্দুর রহিম কাসেমী নিজের দায় স্বীকার করেছেন। তিনি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহিদ হোসেনের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

২৬ মার্চ ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলি মোড় থেকে মৎস্য ভবন এবং শহরে ভাঙচুর ও অগ্নিসংযোগে যারা বিভিন্নভাবে ইন্ধন ও উসকানি দিয়েছেন এবং সহযোগিতা করেছেন জবানবন্দিতে তাদের নাম বলেছেন আব্দুর রহিম কাসেমী।

ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, আব্দুর রহিম কাসেমী নিজের দোষ স্বীকার করে যাদের নির্দেশে সরকারি অফিস ভাঙচুর করা হয়েছে তাদের নাম উল্লেখ করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD