শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
মমতার মন্ত্রীসভায় বিরাট চমক

মমতার মন্ত্রীসভায় বিরাট চমক

রাজশ্রী, কলকাতা।।

বিধান সভা নির্বাচনে জয়ের পর মমতার ঘোষিত মন্ত্রিসভায় বিরাট রদবদল হলো। বেশ কয়েকটি গুরুত্বপুর্ন মন্ত্রণালয়ে চমক দেখালেন মুখ্যমন্ত্রী। মন্ত্রীসভাকে ঢেলে সাজালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরাট দায়িত্ব পেলেন ফিরহাদ হাকিম, ব্রাত্য বসুরা। দায়িত্ব বদল হল পার্থ চট্টোপাধ্যায়দের। এক মন্ত্রীকে বহু দায়িত্ব না দিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ দফতরগুলি একজন মন্ত্রীর হাতেই ছাড়লেন। বরং তাঁরা প্রতিমন্ত্রীও পেলেন।

আসুন দেখে নেই কোন গুরুদায়িত্বে কে রয়েছেনঃ

পার্থ চট্টোপাধ্যায়ের দফতর বদল হচ্ছে। তিনি পাচ্ছেন তথ্য প্রযুক্তি ও শিল্প ও বানিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। অমিত মিত্র তৃতীয় বারের জন্য অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন। তৃতীয় বারের জন্য এ মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তিনি। পরিবহণ মন্ত্রী হচ্ছেন ফিরহাদ হাকিম। একই সঙ্গে আবাসন দফতরের দায়িত্বও তিনি সামলাবেন। শিক্ষামন্ত্রী করা হচ্ছে ব্রাত্য বসুকে। এই দফতরে প্রতিমন্ত্রী হচ্ছেন পরেশচন্দ্র অধিকারী। আইন মন্ত্রী হচ্ছেন মলয় ঘটক। বনমন্ত্রণালয় পাচ্ছেন জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর দফতরে প্রতিমন্ত্রী হিসেবে কাজ করবেন বীরবাহা হাঁসদা। কৃষি মন্ত্রী হচ্ছেন শোভনদেব চট্টোপাধ্যায়। জলসম্পদ উন্নয়ন দফতরের দায়িত্ব পাচ্ছেন মানস ভুঁইয়া।

অরুপ বিশ্বাস পাচ্ছেন বিদ্যুত, ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের দায়িত্ব। চন্দিমা ভট্টাচার্য পাচ্ছেন পুর ও নগরাোন্নন দফতরের দায়িত্ব। সুব্রত মুখোপাধ্যায় পঞ্চায়েত দফতরের দায়িত্ব পাচ্ছেন আরও একবার। অখিল গিরি মৎস্যমন্ত্রী হচ্ছেন। সিদ্দিকুল্লা চৌধুরী আরও একবার পাচ্ছেন গ্রন্থাগার ও জনশিক্ষা দফতরের দায়িত্ব। হাওড়ার জনপ্রিয় মুখ অরুপ রায় সমবায় মন্ত্রী হচ্ছেন।

এছাড়া, গুলাম রব্বানিকে দেওয়া হচ্ছে মাদ্রাসা শিক্ষা ও সংখ্যালঘু উন্নয়ন দফতরের দায়িত্ব।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD