শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
নাসিরনগরে ডোবা থেকে কিশোরের লাশ উদ্ধার

নাসিরনগরে ডোবা থেকে কিশোরের লাশ উদ্ধার

বিশেষ প্রতিনিধি।।

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরের কুন্ডা ইউনিয়নের বেড়িবাঁধ সংলগ্ন ডোবা থেকে নিখোঁজের ৪দিন পর হাত-পা বাঁধা কিশোরের মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ মে) রাতে খবর পেয়ে কিশোরের মরদেহ উদ্ধার করে জেলা সরকারি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত হাবিবুর রহমান (১৫) নাসিরনগরে চাতলপাড় ইউনিয়নের কঁচুয়া গ্রামের জুনাঈদ খন্দকারের ছেলে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার (৯ মে) থেকে নিহত হাবিবুরকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। মঙ্গলবার ধান কাটতে গিয়ে কৃষকেরা ডোবায় হাত পা বাঁধা অবস্থায় অর্ধ গলিত কিশোরটির মৃত দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। হাবিবুর তাঁর নানার বাড়ি দাঁতমন্ডলে থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে হাবিবুরের চালিত অটো ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাবিবুর রহমান ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। গত রোববার থেকে পরিবারের সদস্যরা তাকে খুঁজে পাচ্ছিলো না। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করার পর হাবিবুর রহমানের পরিবারের সদস্যরা এসে লাশ শনাক্ত করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর কিশোরের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD