শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
কসবায় ভয়াবহ অগ্নিকান্ডে তিন কোটি টাকার পরিমাণ ক্ষয়ক্ষতি

কসবায় ভয়াবহ অগ্নিকান্ডে তিন কোটি টাকার পরিমাণ ক্ষয়ক্ষতি

আবুল খায়ের স্বপন (কসবা, ব্রাহ্মণবাড়িয়া)
ব্রা‏হ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের নয়নপুর বাজারে গত রোববার গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ক সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। প্রশাসনের হিসাব অনুযায়ী প্রায় তিন কোটি টাকার পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সুত্রে জানা গেছে, কসবা উপজেলার বায়েক ইউনিয়নের নয়নপুর বাজারে গত রোববার রাত
দুইটার দিকে ভয়াবহ অগ্নিকান্ড শুরু হয়। একটি গ্যাস ও তেলের দোকানে আগুন ধরে গেলে মুহুর্তের মধ্যে কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় বাজারে দায়িত্বরত নৈশ্য প্রহরীরা চিৎকর করতে থাকলে স্থানীয়রা দৌড়ে আসেন। খবর পেয়ে কসবার কুটি চৌমহনী ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয় লোকজনদের সহযোগীতায় প্রায় চারঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আসে। এতে পঁাচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
আগুনে ক্ষতিগ্রস্থ হয়েছে শিমরাইল ফার্নিচার গ্যালারী, জাহাঙ্গীর ট্রেডাসের পেট্রোল ও তেলের এজেন্ট, ছিদ্দিক মিয়ার ফিস ফিডের দোকান, রেনু গ্যাস সিলিন্ডারের এজেন্ট এবং মোস্তফা মিয়ার ডেকোরেটস।
আজ সোমবার সকালে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ উল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময়
অগ্নিকান্ডের প্রকৃত কারণ নির্ণয় করতে বায়েক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল-মামুন ভূইয়াকে আহবায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন, পল্লী বিদ্যুতের এজিএম এবং কসবার কুটি চৌমহনী ফায়াসার সার্ভিসের টিম লিডার। তাদেরকে আগামী তিন কর্মদিবসের মধ্যে রিপোট দেওয়ার জন্য বলা হয়েছে।
শিমরাইল ফার্নিচার গ্যালারী স্বত্বাধিকারী মো. জুয়েল রানা বলেন, শো-রুমটি অনেক দামী মালামাল ছিল। অগ্নিকান্ডে কমপক্ষ এক কোটি টাকার পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে। জাহাঙ্গীর আলম বলেন, অগ্নিকান্ডে প্রায় ৫০ লাখ টাকার পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ উল আলম বলেন, অগ্নিকান্ডে পঁাচটি দোকান পুড়ে গেছে। এতে কমপক্ষে তিন কোটি টাকার পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টি দুর্যোগ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ক সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD