শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ৩

বিশেষ প্রতিনিধি।।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন।

বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আমতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। তিনি হলেন— প্রাইভেটকারচালক মো. বিল্লাল হোসেন (৩২)। অন্যদের পরিচয় জানার চেষ্টা চলছে।

বিজয়নগর থানার ওসি মো. আতিকুর রহমান জানান, সকাল পৌনে ৭টার দিকে একটি পণ্যবোঝাই ট্রাক ঢাকা-সিলেট মহাসড়কের আমতলি এলাকায় দাঁড়িয়ে ছিল।

এ সময় সিলেটগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকটির সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারচালকসহ দুজন নিহত হন।

পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

এ দুর্ঘটনায় আহত হন চারজন। তাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD