শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
টেকনাফে ১০ দিনের লকডাউন

টেকনাফে ১০ দিনের লকডাউন

ফাইল ফটো

নিউজ ডেস্কঃ

করোনাভাইরাসের সংক্রমণ রোধে কক্সবাজারের টেকনাফে ১০ দিনের লকডাউন ঘোষণা করছে প্রশাসন। ২১ মে (শুক্রবার) থেকে ৩০ মে পর্যন্ত লকডাউন বহাল থাকবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফের ইউএনও পারভেজ চৌধুরী।

তিনি বলেন, টেকনাফ একটি সীমান্ত শহর ও রোহিঙ্গা ক্যাম্প অধ্যুষিত এলাকা। কাজের প্রয়োজনে এখানে প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন এলাকা থেকে লোকজন আসেন। এছাড়া গত কয়েকদিনে টেকনাফে করোনা শনাক্তের হার বেড়েছে। তাই সব মানুষের স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে জেলা প্রশাসনের পক্ষ থেকে টেকনাফে ১০ দিনের লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পারভেজ চৌধুরী বলেন, ঘোষিত লকডাউনে কেউ টেকনাফ উপজেলার বাইরে যেতে পারবেন না। এছাড়া বাইর থেকে কেউ টেকনাফে ঢুকতে পারবেন না। লকডাউন বাস্তবায়ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। বৃহস্পতিবার মাইকিং করে এ ব্যাপারে জনসাধারণকে জানানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD