শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
আজ বিশ্ব জীববৈচিত্র্য দিবস

আজ বিশ্ব জীববৈচিত্র্য দিবস

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্কঃ

এই পৃথিবীতে হরেক রকম প্রাণীর বাস। এ ছাড়াও রয়েছে উদ্ভিদ ও অণুজীব। জীবজগতের রং, আকৃতি, আকার ইত্যাদির বিভিন্নতা নিয়েই টিকে আছে প্ৰাকৃতিক ভারসাম্য।

আজ বিশ্ব জীববৈচিত্র্য দিবস। প্রতি বছর ২২ মে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়। এবছর দিবসটি প্রতিপাদ্য ‘উই আর পার্ট অব সলিউশন ফর নেচার’ বা ‘আমরা প্রকৃতির সমাধানের অংশ’।

১৯৯৩ সালের শেষ দিকে দিবসটি পালনের জন্য ২৯ ডিসেম্বর নির্ধারণ করা হয়। কিন্তু পৃথিবীর অনেক দেশে এই দিবস পালন বন্ধ করে দিলে ২০০২ সালের ২২ মে পালনের জন্য দিবসটি পুনঃনির্ধারণ করে জাতিসংঘের সাধারণ পরিষদ। মূলত ১৯৯২ সালের ২২ মে কেনিয়ার নাইরোবিতে অনুষ্ঠিত জীববৈচিত্র্য বিষয়ক কনভেনশনে দিনটিকে আন্তর্জাতিক দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

এই পৃথিবীতে বাস করে হাজারো প্রাণী। মানুষ, প্রাণী ও প্রকৃতি মিলিয়েই আমাদের পৃথিবী নামের সবুজ গ্রহটি। বিশ্ববাসীর ব্যবহারের জন্য একটি মাত্র এ জীবমন্ডলটি রয়েছে। মানুষ এটিকে এতোটাই নির্দয়ভাবে ও নির্বিচারে ব্যবহার করছে। বর্তমানে সমস্ত বিশ্ব ব্যবস্থাই হুমকির দরজায় এসে দাঁড়িয়ে আছে।

বিশ্বের সঙ্গে তালমিলিয়ে বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। এ উপলক্ষে আজ (শনিবার) অনলাইনে পরিবেশ অধিদফতর একটি কর্মশালার আয়োজন করেছে। যেখানে সেন্ট মার্টিন দ্বীপ এবং বাংলাদেশের অন্যান্য সংকটপূর্ণ বাস্তুসংস্থান পুনরুদ্ধার বিষয়ে আলোচনা করা হবে।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিনের যুক্ত থাকার কথা রয়েছে। একইসঙ্গে প্রতিমন্ত্রী হাবিবুন নাহার এবং সচিব জিয়াউল হাসানের যুক্ত থাকার কথা আছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD