শনিবার, ১৬ মে ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
জামরুল পাড়াকে কেন্দ্র করে রাজমিস্ত্রীকে কুপিয়ে হত্যা

জামরুল পাড়াকে কেন্দ্র করে রাজমিস্ত্রীকে কুপিয়ে হত্যা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগ উপজেলায় ভূঁইয়ার দিঘী রাস্তার মাথা এলাকায় জামরুল পাড়াকে কেন্দ্র করে এক রাজমিস্ত্রীকে বেধড়ক মারধর করে কুপিয়ে হত্যা করা হয়েছে।

নিহত মো. নুরুল হুদা বাবলু (৩৫) উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের মধ্যম মোহাম্মদ পুরের আলী মিয়া রাজবাড়ির মোশারেফ হোসেনের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী ছিলে।

শনিবার (২২ মে) ভোর ৬ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানায়, উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ভূঁইয়াদিঘী রাস্তার মাথা এলাকার আলী মিয়া রাজের বাড়ির মোশারফ হোসেনের সঙ্গে একই বাড়ির আবদুর রবের সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল । গত বুধবার ( ১৯ মে) বিকেল ৪টার দিকে আবদুল রবের নাতী অন্তর শরিয়ত উল্লাহ বতসঘরের পিছনে থাকা তার দখলীয় জায়গায় থাকা একটি জামরুল গাছ থেকে জামরুল পাড়া শুরু করলে নুরুল হুদা বাবলুসহ পরিবারের সদস্যরা বাঁধা দেয়। এ সময় একই বাড়ির জামাল উদ্দিন সুমন , নুর নবীর নেতৃত্বে কামাল হোসেন ও অন্তরসহ একদল সন্ত্রাসী প্রকাশ্যে দা, চেনী, কিরিছ, কুড়াল, লোহার রড় ও লাঠিসোটা দিয়ের এলোপাথাড়ী কুপিয়ে ও পিটিয়ে নুরুল হুদা বাবলুসহ মজিনা আক্তার, কমলা বেগম ও নাসিমা আক্তার সহ একই পরিবারের ৫ জনকে রক্তাক্ত আহত করে। পরে স্থানীয়রা তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে সেনবাগ উপজেলা স্বাস্থ্য হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর ৬ টায় তার মৃত্যু হয়।

নিহত বাবলুর বোন খালেদা আক্তার অভিযোগ করেন,নুরনবী,কামাল উদ্দিন, মো. আজাদ,অন্তর,রিনা বেগম ও নার্গিস সহ কয়েকজন আমার ভাইকে কুপিয়ে এবং রড পিটিয়ে হত্যা করে। রডের আঘাতে আমার ভাইয়ের গাড়ের রগ ছিড়ে যায়,এঘটনায় আমার ভাবি, বাবলুর স্ত্রী কাজলকে (২০) তারা পিটিয়ে আহত করে। তাকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। শনিবার স্বামীর মৃত্যুর খবর পেয়ে তিনি আবারো অসুস্থ হয়ে পড়েন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা বলেন, ঘটনার পর সেনবাগ থানায় অভিযুক্ত ৮জনকে আসামী করে একটি মামলা হয়েছে। বাবুলর মৃত্যুর পর মামলাটি হত্যা মামলা পরিণত হবে। পুলিশ জড়িতদের গ্রেপ্তাওে চেষ্টা চালাচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD