শনিবার, ১৬ মে ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
ব্রাহ্মণবাড়িয়ায় ক্রিকেট নিয়ে জুয়া: আটক ৭

ব্রাহ্মণবাড়িয়ায় ক্রিকেট নিয়ে জুয়া: আটক ৭

ছবি: সংগৃহীত

বিশেষ প্রতিনিধি।।

ক্রিকেট নিয়ে জুয়া খেলে সাব্বির মিয়া (২৯) নামের এক ব্যবসায়ী হয়েছেন কোটি টাকার মালিক। র‍্যাবের হাতে ধরা পড়েছেন তিনি।

শুক্রবার (২১ মে) রাতে অভিযান চালিয়ে শহরের পীরবাড়ি এলাকা থেকে সাব্বিরসহ সাত জুয়ারিকে আটক করে র‍্যাব-১৪।

আটক অন্যান্যরা হলেন, সোহাগ মিয়া (২৮), হৃদয় মোল্লা (১৯), মো. মুন্না (২৪), মো. রাসেল (৩০), ফারুক মিয়া (২৮) ও তানভীর আহমেদ ভূইয়া (৩৪)।

এসময় তাদের কাছ থেকে নগদ সাড়ে ৫১ হাজার টাকা, টিভি ও সাতটি মোবাইল জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. আক্কাছ আলী।

স্থানীয়রা জানায়, ছোট একটি কনফেকশনারির দোকান থেকে মো. সাব্বির মিয়া শুধু জুয়া খেলে কোটি টাকার মালিক হন। মোবাইলের বিভিন্ন অ্যাপসের মাধ্যমে তিনি জুয়া খেলে থাকেন। জেলা শহরের বিভিন্ন এলাকার তার এজেন্ট রয়েছে।

তারা অন্যান্য জুয়ারিদের সঙ্গে যোগাযোগ করে মোবাইলের মাধ্যমে বাজি ধরেন ক্রিকেট খেলার দল, প্রতি বল, ওভার ও ইনিংস নিয়ে।

খোঁজ নিয়ে জানা যায়, জেলা শহরের পীরবাড়িসহ বিভিন্ন স্থানে সাব্বিরের দুইটি বহুতল ভবন ও ফ্ল্যাটসহ সাতটি বাড়ি রয়েছে। এগুলো তিনি তার বাবা ফরিদ মিয়ার নামে কিনেন যাতে তাকে কেউ সন্দেহ না করে। পরে এ সম্পদগুলো বাবা সাব্বিরকে দানপত্র দলিলের মাধ্যমে ফেরত দেন।

এছাড়াও তার বিভিন্ন অ্যাকাউন্টে বিপুল অঙ্কের অর্থ রয়েছে বলে জানায় র‍্যাব।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD